বাংলাদেশে বিক্ষোভের আঁচ ভারতে, দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘিরে বিক্ষোভ

news bazar24 : বৃহস্পতিবার রাত থেকে উত্তাল বাংলাদেশ। ওসমান হাদির মৃত্যুর পর নতুন করে উত্তেজনা ছড়ায় পদ্মাপারের বিভিন্ন এলাকায়। নিরাপত্তাজনিত কারণে ভারত বাংলাদেশে অবস্থিত একাধিক ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। বন্ধ রাখা হয় ঢাকা, রাজশাহী ও সিলেটের ভিসা কেন্দ্র।

এর পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশও ভারতের দিল্লি, শিলিগুড়ি ও আগরতলায় অবস্থিত ভিসা কেন্দ্রগুলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানায়। এই মর্মে ঢাকার তরফে বিজ্ঞপ্তিও জারি করা হয়।

মহারাষ্ট্রের পুরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা কার্যত ধুয়ে মুছে সাফ

এই আবহেই ফের উত্তেজনা ছড়ায় ভারতের রাজধানী দিল্লিতে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার সকালে নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ শুরু হয়। বাংলাদেশে দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদেই এই বিক্ষোভ বলে জানা গেছে। পরিস্থিতির আঁচ পেয়ে বাংলাদেশ দূতাবাসের সামনে কড়া নিরাপত্তা মোতায়েন করে দিল্লি পুলিশ। কয়েকজন বিক্ষোভকারী ব্যারিকেড টপকে দূতাবাসের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার নতুন করে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। অভিযোগ, এই অশান্তির আঁচ গিয়ে পড়ে সংবাদমাধ্যমেও। প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়।

শুক্রবার দুপুরে বাংলাদেশের রাজশাহীতে অবস্থিত ভারতীয় উপদূতাবাসের উদ্দেশে মিছিল শুরু করে একদল বিক্ষোভকারী। এরই মধ্যে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ নিয়ে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কড়া জবাব দেয় ভারত।

ভারতীয় পড়ুয়াদের জন্য রাশিয়ার বড় সুযোগ, এন্ট্রান্স ছাড়াই মিলবে সরকারি স্কলারশিপ

২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের কিছু সংবাদমাধ্যম বিভ্রান্তিকর ও ভুয়ো প্রচার চালিয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ওই দিন প্রায় ২০–২৫ জন যুবক ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে জমায়েত করেছিলেন এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানিয়েছিলেন। কোনও বেড়া ভাঙা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা হয়নি। কয়েক মিনিটের মধ্যেই পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। একই সঙ্গে ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।

উল্লেখ্য, ২৫ বছর বয়সি দীপু চন্দ্র দাসকে বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানার বাইরে পিটিয়ে হত্যা করা হয়। অভিযোগ, ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে এই হত্যাকাণ্ড ঘটে। পরে তাঁর দেহ গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

তবে এই ঘটনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর এক কমান্ডার শামসুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, দীপু চন্দ্র দাস ফেসবুকে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার মতো কোনও পোস্ট করেছিলেন—এমন প্রমাণ এখনও পাওয়া যায়নি।

দীপু দাস হত্যাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক স্তরে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img