জ্বলছে বাংলাদেশ: মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল সড়ক, শেখ হাসিনার দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ প্রধানমন্ত্রীর

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে রাজপথে পোশাক শ্রমিকরা

আন্তর্জাতিক ডেস্ক, নিউজ বাজার২৪ ডিজিটাল: বাংলাদেশে ফের ছড়াচ্ছে তীব্র অসন্তোষের আগুন। তবে এবার কোনো ছাত্র আন্দোলন নয়, ন্যূনতম মজুরির দাবিতে রাজপথে নেমেছেন দেশের তৈরি পোশাক শিল্পের (RMG) হাজার হাজার শ্রমিক। ঢাকা, মিরপুর, সাভার ও গাজীপুর সহ বিভিন্ন শিল্পাঞ্চলে এই বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। একাধিক কারখানায় ভাঙচুর, ভাঙচুর করা যানবাহনে অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় প্রতিবেশী দেশের পরিস্থিতি অত্যন্ত থমথমে হয়ে উঠেছে।

৩০ হাজার টাকা মজুরির দাবি ও বিজিবি মোতায়েন

রবিবার ঢাকার মিরপুর, সাভার এবং গাজীপুরের মতো বড় পোশাক শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। তাঁদের প্রধান দাবি—পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করে ৩০,০০০ টাকা করতে হবে।

আরও পড়ুন- ভুটানের রাজধানী থিম্পুতে ভয়াবহ অগ্নিকাণ্ড! আতঙ্কে বাসিন্দারা, নিরাপদ স্থানে সরানোর নির্দেশ

বিক্ষোভ চলাকালীন বেশ কিছু স্থানে উত্তেজিত জনতা তৈরি পোশাক কারখানায় হামলা চালায় ও ব্যাপক ভাঙচুর চালায়। এমনকী পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কঠোর পদক্ষেপ নেয় এবং বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। গাজীপুরে গোলমাল চরমে পৌঁছালে পরিস্থিতি সামাল দিতে সীমান্ত রক্ষী বাহিনী বা বিজিবি (BGB) নামাতে বাধ্য হয় প্রশাসন।

জরুরি মন্ত্রিসভার বৈঠক ও সরকার গঠন করা বোর্ড

অশান্তি থামাতে সরকারের পক্ষ থেকে তড়িঘড়ি নিম্নতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা করা হলেও আন্দোলন প্রশমিত হয়নি। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় রবিবার রাতেই উচ্চপর্যায়ের এক জরুরি বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত এই হাই-প্রোফাইল বৈঠকে উপস্থিত ছিলেন:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন সহ অন্যান্য শীর্ষ মন্ত্রীরা

আওয়ামী লিগের ষড়যন্ত্রের অভিযোগ ও আন্তর্জাতিক উদ্বেগ

এই বিক্ষোভের নেপথ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল, অর্থাৎ আওয়ামী লিগের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজন আওয়ামী লিগ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন-স্বাস্থ্যব্যবস্থা কার জন্য? চিকিৎসার খরচে নিঃস্ব সাধারণ মানুষ, স্বাস্থ্যবিমার বাইরে ৪০ কোটি ভারতীয়!

জরুরি বৈঠক শেষে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, “এটি স্পষ্টত আওয়ামী ফ্যাসিজমের লোকজনের কাজ। সামনে ডিসেম্বর মাসকে কেন্দ্র করেই এই ধরনের বিশৃঙ্খলা ও অস্থিরতা তৈরি করা হচ্ছে। তৈরি পোশাকের উৎপাদন যাতে কোনোভাবেই ব্যাহত না হয় এবং দেশে যেন অস্থিরতা সৃষ্টি হতে না পারে, সেই বিষয়ে সবাইকে কঠোর ও সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।”

উল্লেখ্য, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তিই হলো বস্ত্র ও পোশাক শিল্প। বিশ্বের বহু খ্যাতনামা ব্র্যান্ডের পোশাক উৎপাদিত হয় বাংলাদেশে এবং দেশের বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জিত হয় এই খাত থেকে। ফলে পোশাক শিল্পে এমন লাগাতার অস্থিরতা ও ভাঙচুরের জেরে গোটা বাংলাদেশের অর্থনীতি এক চরম সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

সপ্তাহের সেরা

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...

মালদার টিপাজানির খাঙালি কালী, ২২ বোনের রহস্যময় কাহিনি! আজও বহন করে চলেছে আড়াইশো বছরের ঐতিহ্য

মালদার টিপাজানির আরাপুর সংলগ্ন এলাকায় মা খাঙালি কালীপুজোর আয়োজননিউজ...

Topics

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img