শুধু বন্দে ভারত স্লিপার নয়, ভোটের আগে বালুরঘাট–রায়গঞ্জবাসীর জন্য বড় সুখবর রেলের

বছরের শুরুতেই বাংলার ঝুলিতে রেল উপহারের বন্যা, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে রাজ্য

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ  বছরের শুরুতেই পশ্চিমবঙ্গের জন্য বড় রেল উপহার। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পেতে চলেছে বাংলা। হাওড়া থেকে অসমের গুয়াহাটি রুটে এই অত্যাধুনিক স্লিপার ট্রেন চালু হতে যাচ্ছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঐতিহাসিক ট্রেনের উদ্বোধন করবেন।

শুধু বন্দে ভারত স্লিপার ট্রেনই নয়, এর পাশাপাশি আরও একগুচ্ছ নতুন ট্রেনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। উল্লেখযোগ্য বিষয় হল, এই সব ট্রেনের উদ্বোধন হবে বাংলার মাটি থেকেই।

রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদহ টাউন রেলওয়ে স্টেশন থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তার পরের দিন, অর্থাৎ ১৮ জানুয়ারি, হুগলির সিঙ্গুর থেকে আরও একাধিক নতুন ট্রেনের সূচনা করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরের আগেই হতাশা—মালদা পেল না একটি ট্রেনও, প্রশ্নে রেলের ভূমিকা

প্রধানমন্ত্রীর উদ্বোধনে যে নতুন ট্রেনগুলি চালু হতে চলেছে, সেগুলি হল—

  • আলিপুরদুয়ার–বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস

  • নিউ জলপাইগুড়ি–নাগেরকোইল অমৃত ভারত এক্সপ্রেস

  • নিউ জলপাইগুড়ি–তিরুচিরাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস

  • রাধিকাপুর–বেঙ্গালুরু এক্সপ্রেস

  • বালুরঘাট–বেঙ্গালুরু এক্সপ্রেস

  • আলিপুরদুয়ার–পানভেল অমৃত ভারত এক্সপ্রেস

  • সাঁতরাগাছি–তাম্বরম অমৃত ভারত এক্সপ্রেস

  • হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন

  • শিয়ালদহ–বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস

এছাড়াও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বাঁকুড়া–ময়নাপুর মেমু ট্রেনটি দীর্ঘায়িত করে জয়রামবাটি পর্যন্ত চালানো হচ্ছে।

আইপ্যাক কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে ইডি, আগেভাগে ক্যাভিয়েট দাখিল রাজ্য সরকারের

উল্লেখ্য, চলতি বছরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যের রেল পরিকাঠামোকে আরও মজবুত করতে একের পর এক ট্রেন চালু করার উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। দীর্ঘদিন ধরেই দক্ষিণ ভারতের সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগ বাড়ানোর দাবি উঠছিল। এবার নিউ জলপাইগুড়ি, বালুরঘাট ও আলিপুরদুয়ার থেকে সরাসরি বেঙ্গালুরু ও তিরুচিরাপল্লীর মতো শহরে ট্রেন চালু হওয়ায় সাধারণ যাত্রী, ব্যবসায়ী ও পড়ুয়াদের বিশেষ সুবিধা হবে বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ।

সব মিলিয়ে, বছরের শুরুতেই বাংলার ঝুলিতে রেলের একের পর এক উপহার—যা রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলবে বলেই আশা।

সপ্তাহের সেরা

ইন্টারনেট ছাড়াই রিচার্জ? TRAI-এর নতুন প্রস্তাবে চমক, কমবে মোবাইল খরচ!

TRAI-এর প্রস্তাবে কী বদল আসতে পারে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

Topics

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

আজ কি ভিজবে তিলোত্তমা ? জেনে নিন কলকাতা ও মালদহের আবহাওয়া আপডেট।

আজ কি বৃষ্টি হবে? কলকাতা আবহাওয়া আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

কেন্দ্রীয় বাহিনীতে চাকরির সুযোগ: সিআরপিএফ-এ ৯ হাজারের বেশি কনস্টেবল নিয়োগ

নিউজ বাজার২৪ ডেস্ক : সরকারি চাকরির সন্ধানে থাকা যুবক-যুবতীদের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img