Alipurduar: হিন্দু সনাতনীদের উপর নির্যাতনের প্রতিবাদে ডুয়ার্স উৎসবে বাংলাদেশি স্টল রাখা হচ্ছে না

Newsbazar24:বাংলাদেশজুড়ে মৌলবাদীদের হিন্দু সনাতনীদের উপর অত্যাচারের মাত্রা চরমে উঠেছে। এর প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ তীব্রতর হচ্ছে। এবার ডুয়ার্স উৎসবে বাংলাদেশের কোনও স্টল থাকছে না।
শনিবার আলিপুরদুয়ার মহকুমা শাসকের দফতরে ডুয়ার্স উৎসব কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এবছর জানুয়ারির প্রথম সপ্তাহে ১৯ তম ডুয়ার্স উৎসবের আয়োজন হতে চলেছে আলিপুরদুয়ারে। সেখানে প্রতিবছর থাকে বাংলাদেশি বিভিন্ন স্টল। তবে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে এবছর কোনও বাংলাদেশি স্টল রাখা হচ্ছে না।
পদ্মার ইলিশ থেকে বাংলাদেশের জামদানি-সহ নানা রকমের শাড়ি থাকে স্টলগুলিতে। কিন্তু এবছর বাংলাদেশের কোনও ব্যবসায়ীকে ডুয়ার্স উৎসবে আমন্ত্রণ জানানো হয়নি। ডুয়ার্স উৎসব কমিটির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে এবারে আরও জাঁকজমক ভাবে ডুয়ার্স উৎসব আমরা করব। মুখ্যমন্ত্রীকে আমি পুরো বিষয়টি জানিয়েছি, উনি ভালো করে উৎসব করতে বলেছেন।
ডুয়ার্স উৎসবে প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা হবে বলে আশাবাদী তিনি। এবছর ডুয়ার্স উৎসবে বিশেষ আকর্ষণ অসমের বিহু নৃত্য। এছাড়াও মেঘালয়ের থেকে শিল্পীদের এনেও অনুষ্ঠান হবে। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে হবে ওই অনুষ্ঠান। এর আগে কলকাতা বইমেলা ও কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশকে বয়কট করা হয়।
শনিবারের প্রশাসনিক বৈঠকে ওঠে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রসঙ্গ। তারপরেই উক্ত সিদ্ধান্তে একমত হন সকলে। উল্লেখ্য, ২০০৫ সাল থেকে হয়ে আসছে ডুয়ার্স উৎসব। ডুয়ার্সের পর্যটনের অপার সম্ভাবনা,ডুয়ার্সে বসবাসকারী বিভিন্ন জনজাতির সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতেই এই উৎসবের নামকরণ করা হয় বিশ্ব ডুয়ার্স উৎসব। দেশের বিভিন্ন রাজ্য থেকে হস্তশিল্পীরা এই মেলায় আসে তাদের উৎপাদিত জিনিসপত্র নিয়ে।
বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অকথ্য অত্যাচার চলছেই। হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারির পর আরও উত্তাল হয়েছে গোটা দেশ। প্রতিবাদে এককাট্টা হয়েছে বিভিন্ন সনাতনী সংগঠন। হিন্দুদের উপর অত্যাচারে তীব্র নিন্দার ঝড় ভারতজুড়ে। তারই অঙ্গ হিসেবে এবার ডুয়ার্স উৎসবে বাংলাদেশকে বয়কট বলে মনে করছেন মেলাপ্রেমিরা।

হিন্দু সনাতনীদের উপর নির্যাতনের প্রতিবাদে ডুয়ার্স উৎসবে বাংলাদেশি স্টল রাখা হচ্ছে না

সপ্তাহের সেরা

ছয় মাসেই ৩০৮ কোটির যাত্রী আয়! মালদা ডিভিশনে রেলের বড় সাফল্য

Newsbazar24.  :: ২০২৬–২৭ অর্থবর্ষের প্রথম ছয় মাসেই যাত্রী পরিবহণ...

মহালয়ায় বিবাহিত মেয়েরাও কি বাবা-মায়ের তর্পণ করতে পারেন? জানুন শাস্ত্রীয় নিয়ম ও বিশেষ বিধান

বাবা-মায়ের তর্পণে মেয়েরা কোন গোত্র স্মরণ করবেন? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

Topics

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img