Saturday, February 14, 2026
27 C
Kolkata

Ahmedabad Plane Crash:লন্ডনে নতুন জীবনের স্বপ্ন অধরাই থেকে গেল এক চিকিৎসক পরিবারের, ভয়াবহ বিমান দুর্ঘটনা কেড়ে নিল সকলের প্রাণ

Newsbazar24:গুজরাটের আমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় চোখে জল এনে দেওয়া আরও এক কাহিনী সামনে এসেছে।
আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাজস্থানের বাঁশওয়ারা জেলার এক চিকিৎসক পরিবারের। বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ডাঃ প্রতীক যোশী, তাঁর স্ত্রী ডাঃ কোমি এবং তাঁদের তিন শিশু সন্তান।
পুরো পরিবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171-এ চেপে লন্ডন যাচ্ছিল, উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। মুহূর্তেই নিঃশেষ হয়ে যায় স্বপ্ন।লন্ডনে নতুন জীবন শুরু হওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন সকলেই।
ডাঃ প্রতীক যোশী, উদয়পুরের প্যাসিফিক মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। সদ্য চাকরি ছেড়ে লন্ডনের একটি মেডিকেল ইনস্টিটিউটে যোগ দিতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডাঃ কোমি ও তিন সন্তান। দম্পতির চোখে ছিল নতুন ভাবে জীবনকে সাজিয়ে নেওয়ার স্বপ্ন। আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনা সেই স্বপ্ন চিরতরে কেড়ে নিল।
ডাঃ প্রতীকের বাবা-মা, যাঁরা বাঁশওয়ারারই বাসিন্দা এবং নিজেরাও ডাক্তার, তাঁরা সন্তান ও নাতিদের বিদায় জানাতে আহমেদাবাদে গিয়েছিলেন। দুর্ঘটনার পর তারা আর কেউ কথা বলার মত পরিস্থিতিতে নেই। ডাঃ প্রতীক ও তাঁর পরিবার লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অনেক দিন ধরেই। কিন্তু সন্তানদের ভিসা সংক্রান্ত জটিলতার কারণে তাঁরা প্রায় দু মাস দেরিতে যাত্রা করেন। পরিবারের কেউই ভাবতে পারেননি এই যাত্রাই তাঁদের জীবনের শেষ যাত্রা।

প্যাসিফিক হাসপাতালের চেয়ারম্যান আশীষ আগরওয়াল জানান, দুর্ঘটনার দুই দিন আগেই ডাঃ কোমি হাসপাতালের সহকর্মীদের সঙ্গে দেখা করে বলেছিলেন, “লন্ডনে যাচ্ছি, নতুন জীবন শুরু করতে চলেছি।” কেউ কল্পনাও করতে পারেনি সেটাই তাঁদের শেষ দেখা হবে।
আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় প্রিয়জনকে হারিয়েছেন এমন প্রতিটি পরিবারের এক-একটি আবেগঘন কাহিনী আপনাকে কাঁদিয়ে দেবে।

বুলবুলচণ্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিষেবায় সন্তুষ্ট স্বাস্থ্য অধিকর্তা

নতুন গাইনোকোলজিস্ট নিয়োগের পর বড় ঘোষণা স্বাস্থ্য অধিকর্তার—এবার আর...

ভোটের রংয়ে কি বন্ধ সরকারি ভাতা? মালতীপুরে ৩০০ পরিবারের বঞ্চনার অভিযোগে তীব্র বিক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক, মালদহ: সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায়...

রেজিস্ট্রার অপসারণ ঘিরে তুমুল বিক্ষোভ, আবারও বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি...

মালদায় ২৪ ঘণ্টার বন্ধের ডাক, পথে নামছে ব্যবসায়ী সমাজ

নিউজ বাজার ২৪ ডেস্ক : মালদা মার্চেন্ট চেম্বার অব...

বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে মতামত সংগ্রহে বিজেপি, নাটাবাড়িতে শুরু ড্রপ বক্স কর্মসূচি

বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে মতামত সংগ্রহ শুরু বিজেপির, কোচবিহারের নাটাবাড়িতে...

Topics

IIITM গোয়ালিয়রে ভর্তি: JEE, GATE, CAT স্কোরে সুযোগ, জানুন ফি ও প্লেসমেন্ট

IIITM গোয়ালিয়রে ভর্তি: টেক, ম্যানেজমেন্ট ও প্লেসমেন্টে কেন এগিয়ে...

গাড়ি, হোটেল, সম্পত্তি— সব বড় লেনদেনে PAN বাধ্যতামূলক করতে চলেছে সরকার

প্যান কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, এপ্রিল থেকেই সব বড়...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img