ডেস্ক | Newsbazar24:
২০০২ সালের পর রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার কাজ আবার ২০২৫ সালে শুরু হয়েছে। আর এই SIR এর কাজ শুরু হওয়ার একদিনের মধ্যেই সামনে এল চাঞ্চল্যকর এক ঘটনা।
পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর একটি বেসরকারি জলাশয় থেকে উদ্ধার হল শতাধিক আধার কার্ড ! বুধবার সকালে মর্নিং ওয়ার্ক করতে যাওয়া স্থানীয়রা তিনটি বস্তা ভর্তি আধার কার্ড ভাসতে দেখে পুলিশে খবর দেন।
💼 ঘটনা কোথায় ঘটেছে?
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের বরডাঙা এলাকায়। স্থানীয় বাসিন্দা রমেশ মজুমদারের দাবি, বিলে তিনটি বস্তা ভাসতে দেখা যায়, যার মধ্যে একটি বস্তা উদ্ধার করা সম্ভব হয়েছে।
বাকি দুটি বস্তা জলের নিচে ছিল, সেগুলিও উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। তবে একটি বস্তা উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ।
কালনা মহকুমার মহকুমা শাসক ড. সুদীপ সান্যাল জানিয়েছেন, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হবে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়েছে “কেউ যদি আধার কার্ড পায়, তারা যেন সঙ্গে সঙ্গে থানায় জমা দেয়।
এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, আমাদের একটি প্রতিবেদন
⚖️ এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু
ঘটনাটিকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক তরজা ।
বিজেপির দাবি, SIR শুরু হওয়ার পর ভয়ে ভুয়ো আধার কার্ডগুলো ফেলে দেওয়া হয়েছে। প্রমাণ এটাই হয় যে রাজ্য জুড়ে ভুয়ো আধার কার্ডের কারখানা আছে।
স্থানীয় বিজেপি নেতা পরিমল মিস্ত্রি বলেন, “এই আধার কার্ডগুলো অবৈধ হতে পারে। আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।
অন্যদিকে তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন,আমার মনে হচ্ছে এগুলো ডুপ্লিকেট কার্ড। হয়তো কেউ ভয়ে ফেলে দিয়েছে। তবে এসআইআরের আতঙ্কে ঘটেছে কি না, সেটা বলা কঠিন। এমন কি আতঙ্ক ছড়াতে আধার কার্ডের কালার জেরক্স করে ফেলতে পারে।
মালদা মেডিকেল কলেজে শুরু হচ্ছে আরও চারটি স্নাতকোত্তর কোর্স
👁️ এলাকা বাসীদের প্রতিক্রিয়া
স্থানীয় বাসিন্দা গনেশ সরকার, বিশ্বজিত মোদক বলেন, আজ সকালে শ্রমিকেরা কাজ করতে যাবার সময় তিনটে বস্তা দেখতে পান। একটি বের করলেও বাকিগুলো বের করা যায়নি। কার্ডে যাদের ছবি আছে, তারা আমাদের গ্রামের কেও নয়।
🚨 পুলিশি তদন্ত চলছে
পূর্বস্থলী থানার পুলিশ সাংবাদিকদের তেমন কিছু না বললেও , পুলিশ সূত্রে খবর,কারা এই আধার কার্ড ফেলে গিয়েছে তা এখনও পুলিশ জানতে পারেনি ।ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সব কার্ড যাচাই করা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে।






