ভিন রাজ্যে পুজোর মঞ্চে মালদার ঐতিহ্যের ঝলক গম্ভীরা ও মুখোশ নাচে মুগ্ধ মুম্বাই

ফতেপুর গম্ভীরা দলের গান ও মুখোশ নাচে মুগ্ধ চারটি বড় দুর্গাপুজো, প্রশংসিত বাবলু মণ্ডলের উদ্যোগn

Newsbazar24 Desk: মাটি থেকে উঠে আসা ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি এবার মাতিয়ে দিল মুম্বইয়ের দুর্গাপুজো। ফতেপুর গম্ভীরা দলের গান ও শিবহাম দলের মনোমুগ্ধকর মুখোশ নাচে মুগ্ধ হলেন প্রবাসী বাঙালি থেকে শুরু করে পুজোর উদ্যোক্তারা। বাবলু মণ্ডলের নেতৃত্বে দলের এই সাফল্যে ভিনরাজ্যের মঞ্চে আরও একবার উজ্জ্বল হয়ে উঠল মালদার লোকশিল্পের ঐতিহ্য।

গত ২০ অক্টোবর মুম্বইয়ের চারটি বড় দুর্গাপুজো ?মণ্ডপে গম্ভীরা পরিবেশন করে ফতেপুর গম্ভীরা দল।  প্রবাসী বাঙালি অ্যাসোসিয়েশন, পালভা  সিটি, নবি মুম্বইয়ের এনআরআই কমপ্লেক্স, সি উড কালচারাল সোসাইটি, নবি এবং  বঙ্গীয় সাংস্কৃতিক পরিষদ,  কল্যাণের পুজোয় গান ও ঐতিহ্যবাহী মুখোশ নাচের মাধ্যমে দর্শকদের মন জয় করে নেন দলের শিল্পীরা। বাংলার লোকজীবন, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত গম্ভীরার পরিবেশনা পুজো মণ্ডপগুলিতে তৈরি করে এক ভিন্ন সাংস্কৃতিক আবহ।

দলের পরিবেশনায় খুশি পুজোর উদ্যোক্তারাও। তাঁদের আগ্রহের জেরে আগামী বছরের দুর্গাপুজোতেও ফতেপুর গম্ভীরা দলকে আমন্ত্রণ জানানোর বিষয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন দলের নেতৃত্ব এই আগ্রহ আগামী দিনে মুম্বইয়ের মঞ্চে মালদার লোকশিল্পের আরও বিস্তারের সম্ভাবনা তৈরি করেছে।

মালদার গণ্ডি পেরিয়ে দেশের অন্য প্রান্তে গম্ভীরাকে জনপ্রিয় করে তোলার এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন জেলার শিল্পীমহলের একাংশ। তাঁদের মতে, লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে শুধু স্থানীয় মঞ্চে সীমাবদ্ধ থাকলে চলবে না, পৌঁছে দিতে হবে বৃহত্তর দর্শকের কাছেও। সেই কাজই করে দেখাচ্ছে ফতেপুর গম্ভীরা দল।

মালদার ঐতিহ্যকে ভিনরাজ্যের মানুষের সামনে তুলে ধরার জন্য দলের শিল্পীদের পাশাপাশি বাবলু মণ্ডলের উদ্যোগেরও প্রশংসা করেছেন শিল্পীমহলের অনেকে। তাঁদের আশা, এই সাফল্যের হাত ধরে আগামী দিনে আরও বেশি মঞ্চে পরিবেশিত হবে গম্ভীরা। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যেও এই প্রাচীন লোকশিল্পের প্রতি আগ্রহ বাড়বে।

ফতেপুর গম্ভীরা দলের প্রধান বাবলু মণ্ডল জানান, “মুম্বইয়ের চারটি পুজো মণ্ডপে গম্ভীরা গান ও মুখোশ নাচ পরিবেশন করার সুযোগ পেয়ে আমরা ফতেপুর গম্ভীরা দল ও শিবহাম মুখোশ নাচের দল গর্বিত।

মালদা জেলার অন্যতম ঐতিহ্যবাহী লোকশিল্প গম্ভীরা গান ও মুখোশ নাচকে মুম্বইয়ের বাঙালি ও অবাঙালি দর্শকদের সামনে তুলে ধরা আমাদের কাছে একদিকে যেমন আনন্দের, তেমনই ছিল বড় চ্যালেঞ্জ। তবে প্রথম অনুষ্ঠানেই দর্শকদের অভূতপূর্ব উৎসাহ ও ভালোবাসা পেয়ে আমাদের সমস্ত সংশয় দূর হয়ে যায়। আয়োজকদের আন্তরিক সহযোগিতাও আমাদের এই পরিবেশনা সফল করতে বিশেষভাবে সাহায্য করেছে।

সবচেয়ে ভালো লাগছে এই ভেবে যে, মালদার ঐতিহ্যবাহী লোকশিল্পকে একেবারে নতুন পরিবেশ ও বৃহত্তর দর্শকসমাজের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরেছি।

গম্ভীরা শুধু একটি লোকশিল্প নয়, এটি মালদার সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয়ের অন্যতম বাহক। এই শিল্পকে জেলার গণ্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া এবং আগামী প্রজন্মের কাছে এর ঐতিহ্যকে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে।”

 

 

 

 

 

সপ্তাহের সেরা

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...

মালদার টিপাজানির খাঙালি কালী, ২২ বোনের রহস্যময় কাহিনি! আজও বহন করে চলেছে আড়াইশো বছরের ঐতিহ্য

মালদার টিপাজানির আরাপুর সংলগ্ন এলাকায় মা খাঙালি কালীপুজোর আয়োজননিউজ...

Topics

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img