news bazar24 : বছরের শুরুতেও অবসাদের সুর। কোচবিহারে জেলার একমাত্র প্রবীণ ব্যক্তির মৃত্যু হলো । নিহতের নাম আব্দুল আজিজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১১৩ বছর। বুধবার সকালে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। পারিবারিক সূত্রে জানা যায়, কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের আমলে তিনি রাজপরিবারের বাবুর্চি ছিলেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে, কোচবিহারের ২ নম্বর ব্লকের টাকাগাছ এলাকায় ১৯১০ সালে জন্মগ্রহণ করেন আবদুল আজিজ। কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের রাজত্বকালে তিনি রাজপরিবারের বাবুর্চি ছিলেন। কোচবিহারের রাজা জগদীপেন্দ্র নারায়ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর সাথে যুক্ত ছিলেন। তার সঙ্গে ব্রিটিশদের সুসম্পর্ক ছিল। সেই সময় কোচবিহারের সুনীতি রোড সংলগ্ন এলাকায় একটি ব্রিটিশ চেকপোস্ট ছিল। সেখানে বিভিন্ন ব্রিটিশ অফিসার বসবাস করতেন। সেই থেকে তিনি রাজার পরিবার এবং ব্রিটিশ সেনাবাহিনীর কর্মচারী বা অফিসারদের রান্না করে খাওয়াতেন। ব্রিটিশরা খাবার খেয়ে খুশি হয়ে তাকে বেশ কিছু বাসনপত্র উপহার দেন ।
পরিবারের এক সদস্য জানান, আব্দুল আজিজ খুব ভালো মানুষ ছিলেন। বুধবার সকালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৩ বছর। প্রাক্তন কোচবিহার রাজা জগদীপেন্দ্র নারায়ণের রাজত্বকালে তিনি পরিবারের বাবুর্চি ছিলেন। সেই সময় ব্রিটিশদের সঙ্গে কোচবিহারের মহারাজার সুসম্পর্ক ছিল। সে সময় তিনি ব্রিটিশদের জন্য রান্না করতেন। তারা খাবার খেয়ে খুশি হয়ে তাকে বেশ কিছু মেলামাইনের পাত্র উপহার দিল। পরে তাকে কোচবিহার শহর সংলগ্ন হরিণচোড়া এলাকায় একটি ব্রিটিশ কোম্পানিতে চাকরি দেন। সেখানে কয়েক বছর কাজ করেন। তিনি আরো বলেন যে তিনি ব্রিটিশ সেনাবাহিনী সম্পর্কে অনেক কিছু জানতেন ।





