এই গরমে খান লাউয়ের হালুয়া ! জেনে নিন বানাবেন কি ভাবে ?

    কাবেরি গাঙ্গুলি (news bazar24)  ঃ   গরমকালের ঠাণ্ডা সবজী গুলোর মধ্যে লাউ এক অন্যতম উপকারী সবজী । এই লাউকে অনেকে কদু বলেও থাকেন। আগে কেবল মাত্র গরম কালে এই লাউএর চাষ হলেও এখন ১২ মাসই এই লাউ চাষ হয়ে থাকে। আর এই লাউয়ের পুষ্টি গুণ ও উপকারের কথা সকলেই কম-বেশি জানেন। লাউতে যে পরিমাণ ভিটামিন, ফাইবার ও খনিজ রয়েছে, তা অন্য কোনও সব্জিতে নেই বলতে পারেন । আর এই জন্যই স্বাস্থ্যের নানা সমস্যায় লাউ দারুণ উপকারী হিসেবে একটা সুনাম অর্জন করে রেখেছে । মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে। তাছাড়া, শরীর ঠান্ডা রাখতে এবং শরীরে জলের চাহিদা পূরণে লাউ খুব উপকারী। লাউ চিংড়ি হোক কিংবা নিরামিষ লাউ ঘণ্ট বা পায়েশ, বাঙালি রান্নায় লাউয়ের নানা গল্প সর্বত্রই। এবার খেয়ে  দেখুন লাউয়ের হালুয়া। ভিন্ন স্বাদের এই লাউয়ের হালুয়া  রুটি বা পরোটার সঙ্গে খেতে বেশ ভালোই লাগবে আপনার।

উপকরণ:-

  • একটা বড় সাইজের লাউ,
  • হাফ লিটার দুধ,
  • পরিমাণ মত কিশমিশ ও কাজুবাদাম,
  • এক চিমটে কেশর,
  • এলাচ গুঁড়ো সামান্য,
  • ঘি পরিমাণমতো,
  • স্বাদ অনুযায়ী চিনি।

যে ভাবে বানাবেন :-

প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে একেবারে ছোটো ছোটো টুকরো করে কেটে নিন। যতটা সম্ভব চেপে চেপে লাউয়ের অতিরিক্ত জলটা বের করে দিন। হালকা গরম জলে কয়েক মিনিট কেশর ভিজিয়ে রেখে দিন। কড়াইতে পরিমাণ মতো ঘি গরম করে কাজুবাদাম ও কিশমিশ ভেজে তুলে নিন। তারপর কড়াইতে আরও একটু ঘি দিয়ে লাউ দিয়ে দিন। এরপর নাড়াচাড়া করতে থাকুন। কম আঁচে বেশ কিছুক্ষণ ভাজার পর লাউ নরম হয়ে এলে ওর মধ্যে দুধ দিয়ে দিন। কিছুক্ষণ ফোটান। মিনিট ২০ পর লাউ দুধের সঙ্গে একেবারে মিশে গেলে চিনি দিয়ে দিন। কেশর জলও দিয়ে দেবেন। হালুয়া একেবারে ঘন হয়ে এলে কাজুবাদাম ও কিশমিশ মিশিয়ে দিন। এলাচ গুঁড়োও দিয়ে দেবেন। সব উপকরণ ভালো ভাবে মিশিয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন মজাদার লাউয়ের হালুয়া।খেয়ে দেখুন রুটি বা পরোটার সাথে ।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img