২০১৬ এসএসসি মামলায় বয়সছাড়ে রাশ টানল সুপ্রিম কোর্ট, হাই কোর্টের নির্দেশে আপাতত স্থগিতাদেশ

২০১৬ এসএসসি ‘যোগ্য’ প্রার্থীদের বয়সছাড়ে হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টের স্পষ্ট বার্তা

নিউজ বাজার ২৪ ডেস্ক ঃ ২০১৬ সালের এসএসসি (School Service Commission) নিয়োগপ্রক্রিয়ায় ‘যোগ্য’ হলেও চাকরি না পাওয়া প্রার্থীদের ফের পরীক্ষায় বসার ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়ার যে নির্দেশ দিয়েছিল Calcutta High Court, তাতে আপাতত স্থগিতাদেশ দিল Supreme Court of India

সোমবার বিচারপতি Sanjay Kumar ও বিচারপতি K Vinod Chandran–এর বেঞ্চ এই নির্দেশ দেয়। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, মূল মামলায় রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্ট সব ‘যোগ্য’ কিন্তু চাকরি না পাওয়া প্রার্থীদের ফের পরীক্ষায় বসার সুযোগ দিতে চায়নি। বয়সছাড়ের সুবিধা শুধুমাত্র তাঁদের জন্যই, যাঁরা আগে চাকরি করছিলেন এবং পরে নিয়োগ বাতিলের ফলে চাকরি হারিয়েছেন।

এর আগে কলকাতা হাই কোর্টের বিচারপতি Amrita Sinha নির্দেশ দিয়েছিলেন, ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ায় যাঁরা সুযোগ পাননি, তাঁরা নতুন নিয়োগপ্রক্রিয়ায় বয়সের ছাড় পাবেন। সেই নির্দেশকেই আপাতত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল সংক্রান্ত মামলায় শীর্ষ আদালত আগেই জানিয়েছিল—যাঁরা দুর্নীতিতে যুক্ত নন বা ‘আনটেন্টেড’, তাঁরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন এবং নির্ধারিত বয়সসীমা পেরিয়ে গেলেও নতুন নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এই রায়ের ব্যাখ্যা তুলে ধরে কয়েকজন চাকরিপ্রার্থী কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

ভোটমুখী বাংলায় সিঙ্গুরে মোদীর বার্তা: শিল্প ফিরবে, লক্ষ্মীর ভান্ডারে বাড়তি টাকা ও ডবল ইঞ্জিন সরকারের ডাক

এই প্রার্থীদের দাবি ছিল, তাঁরা ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ায় ছিলেন না, তবে তাঁদের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগও নেই। একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে অংশ নিতে তাঁরা বয়সছাড় চেয়েছিলেন। বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চ সেই আবেদন মঞ্জুর করেছিলেন।

তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, যাঁরা ২০১৬ সালের প্রক্রিয়ায় আদৌ অংশই নেননি, তাঁদের ক্ষেত্রে বয়সছাড়ের নির্দেশ মূল রায়ের সীমা অতিক্রম করেছে। সেই কারণেই হাই কোর্টের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দেওয়া হল।

এদিন শীর্ষ আদালত মামলার সব পক্ষকে নোটিশ জারি করেছে এবং দু’সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। পরবর্তী শুনানিতে এই বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...

তাপপ্রবাহে জ্বলছে বাংলা, ৪৪° ছুঁতে পারে পারদ; মালদহে ‘লু’-এর সতর্কতা

মালদহে তাপপ্রবাহের সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদহ: India Meteorological...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img