জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সাহায্য, মালদায় চালু ১৪টি ‘১১২’ মোবাইল ভ্যান

জরুরি পুলিশ পরিষেবায় গতি মালদায় নামলো ১৪ টি ‘১১২’ মোবাইল ভ্যান, ১১২ তে ফোন করলেই পাওয়া যাবে সহযোগিতা

Newsbazar24 Desk: জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে দ্রুত পুলিশি পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ গ্রহণ করল মালদা জেলা পুলিশ প্রশাসন। জেলার মানুষের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে চালু করা হয়েছে ১৪টি ‘১১২’ (ERSS—Emergency Response Support System) পুলিশ মোবাইল ভ্যান। এই উদ্যোগের ফলে বিপদে পড়া মানুষ জরুরি মুহূর্তে দ্রুত পুলিশি সহায়তা পাওয়ার সুযোগ পাবেন। রবিবার সবুজ পতাকা নেড়ে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিধায়ক গোপালচন্দ্র সাহা, রাজু কর্মকার, মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং সহ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

দুর্ঘটনা, আইনশৃঙ্খলাজনিত সমস্যা কিংবা অন্য কোনও জরুরি পরিস্থিতিতে পুলিশের সাহায্যের প্রয়োজন হলে ‘১১২’ নম্বরে ফোন করে সহায়তা চাওয়া যায়। এই ব্যবস্থার মূল লক্ষ্য হল, জরুরি ফোন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা।

মালদা জেলা পুলিশের এই উদ্যোগে জরুরি পরিষেবা ব্যবস্থাকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। বিশেষত, বিপদের সময় দ্রুত পুলিশি সহায়তা পাওয়া গেলে অনেক ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহজ হয়।

সপ্তাহের সেরা

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...

Topics

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img