Newsbazar24 :কালিতলা ক্লাবের পরিচালনায় মালদার ঐতিহ্যবাহী শুভেন্দু চৌধুরী মেমোরিয়াল এসআরএমবি কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে চলেছে আগামীকাল রবিবার। এবারে এই টুর্নামেন্ট ২৫ তম বর্ষে পদার্পণ করল। ২৫ তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে জেলার সর্বস্তরের ক্রীড়াপ্রেমী মানুষদেরকে নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শনিবার বিকেলে মালদহ শহরের নেতাজি মোড় থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন কালীতলা ক্লাবের মুখ্য পৃষ্ঠপোষক তথা জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। শোভাযাত্রার পুরো ভাগে ছিলেন জেলার প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় থেকে শুরু করে অন্যান্য প্রবীণ খেলোয়াড়েরা ও ক্রীড়া প্রেমী মানুষেরা
শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে মানুষের কাছে ২৫ তম বর্ষের শুভেন্দু মেমোরিয়াল এসআরএমবি কাপ ক্রিকেট নক আউট ক্রিকেট টুর্নামেন্টের সূচনার বার্তা তুলে ধরেন। বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ক্ষুদে ক্রিকেট খেলোয়াড়েরাও।



