২৪ তম এসআরএমবি কাপ ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন মালদহের জে এস একাদশ, রানার্স কলকাতার এ এস একাডেমি

কার্তিক পাল, Newsbazar24: এবারেও মালদহের ঐতিহ্যবাহী ২৪ তম এস আর এম বি কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল মালদহের জেএস একাদশ। শনিবার জেলা ক্রীড়া সংস্থার ময়দানে দিনরাতের এই ম্যাচে মালদহের জেএস একাদশ ১০২ রানে কলকাতার এএস ক্রিকেট একাডেমীকে পরাজিত করে। মালদা জেএস একাদশ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় একতরফাভাবে খেলে তারা নির্ধারিত ৩০ ওভারে ৯ উইকেটে ২৮৭ রান তোলে। তাদের মধ্যে দুর্ধর্ষ ব্যাটিং করেন অভিষেক পাঠক তিনি ৫২ বলে ১৫০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে কলকাতার এএস একাদশ ২৫.২ ওভারে ১৮৫ রানে সকলে আউট হয়ে যান।

ফাইনাল খেলার একটি মুহূর্ত

ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ জেএস ইলেভেনের অভিষেক পাঠক। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সিএবির প্রাক্তন যুগ্ম সম্পাদক বিশ্বরূপ দে। এসআরএমবির সহ-সভাপতি সিদ্ধার্থ সেন মজুমদার। বিজয়ী দলকে নগদ দেড় লক্ষ টাকা ও উইনার্স ট্রফি, বিজিত দলকে এক লক্ষ টাকা ও রানার্স ট্রফি তুলে দেন অতিথিরা। এছাড়াও টুর্নামেন্টের ম্যান অব দ্যা সিরিজ এএস ক্রিকেট একাডেমির সাহিল দত্ত পান ১০০০০ টাকা।
এ বিষয়ে কালিতলা ক্লাবের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা বলেন, কালিতলা ক্লাবের মুখ্য পৃষ্ঠপোষক ইংরেজ পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণ নারায়ণ চৌধুরীর তত্ত্বাবধানে এবং তারই নির্দেশে বিগত ২৪ বছর ধরেই টুর্নামেন্ট চলছে। প্রতিবারের নাই এবারেও আটটি দল নিয়ে গত ২৩ শে ফেব্রুয়ারি এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। শনিবার ছিল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা জয়ী হয় গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন মালদহের জে এস একাদশ, রানার্স কলকাতার এ এস ক্রিকেট একাডেমি।

সপ্তাহের সেরা

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

Topics

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img