২০ বছর পর রাজ যোগ ! কারো হবে নতুন প্রেম, কারো জোড়া লাগবে ভাঙা সম্পর্ক, কেও পাবে সম্পত্তি তো কেউ চাকুরি

news bazar24: প্রায় ২০ বছর পর চার রাশির জাতক জাতিকার জীবনে আসতে চলেছে রাজ যোগ । এই যোগের ফলে এই রাশির জাতক জাতিকার জীবনে সার্বিক মঙ্গল হবে বলে জ্যোতিষ শাস্ত্র মতে অনুমান করা হচ্ছে ।

সৌর জগতে  এই আশ্চর্যজনক বিরল  ঘটনাটি প্রায় ২০ বছর পরে ঘটতে চলার ফলে ৪ রাশির মানুষদের জীবন  কুন্ডুলিতে   ৪টি রাজযোগ তৈরি হতে চলেছে। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে, যখনই কোনও গ্রহ একটি নির্দিষ্ট সময়ের পরে কোনও গ্রহ গোচর  করে, তখন অনেক ধরণের যোগ তৈরি হয়ে থাকে ফলে এই যোগ অনেকের ক্ষেত্রে শুভ ও অশুভ উভয়ই হতে পারে। আর এটা অনেকটা নির্ভর করে জন্মগত গ্রহের অবস্থান অনুসারে। তবে আগত এই রাজযোগগুলি হল নীচভঙ্গ, শশ, বুধাদিত্য এবং হংস রাজযোগ।

আদি জ্যোতিষশাস্ত্র অনুসারে, সমস্ত রাশির জাতকদের জীবনে এই চারটি রাজযোগের নির্মাণ  শুভ এবং অশুভ উভয় ক্ষেত্রেই  প্রভাব পরবে। তবে বিশেষ করে ৩টি রাশির জাতক জাতিকারা  সময়ে অর্থ ও উন্নতি লাভ করবেন। (জন্ম সময় অনুযায়ী যাদের রাশি নির্ণয় করা আছে, নামের অক্ষর বা হাত দেখে নয় )

এক নজরে-

কুম্ভ রাশি (Aquarius) ঃ জ্যোতিষশাস্ত্র ও গবেষণা অনুসারে ২০ বছর পরে এই রাজ যোগের সৃষ্টি হয়েছে। এই  ৪টি রাজযোগের সৃষ্টির ফলে  কুম্ভ রাশির জাতক জাতিকাদের দের জন্য অনুকূল হতে চলেছে।

 এই সময়ে এই রাশির মানুষেরা যে কোন ভাবে  আর্থিক সুবিধা পেতে পারেন। পুরাতন না পাওয়া সম্পত্তি থেকেই হোক বা লটারি যে কোন ভাবে সম্পত্তি পাবার যোগ প্রবল । এই সময় মার্কেটিং এর কাজে যুক্ত মানুষরা ভালো সফল থাকবেন।  ব্যক্তির ব্যক্তিত্বে কথা বলার  প্রভাব স্পষ্টভাবে দেখা যাবে।

কুম্ভ রাশি রাশির ঊর্ধ্বাকাশে শশ রাজযোগ গঠিত হচ্ছে এবং অর্থের ঘরে নিচভঙ্গ রাজযোগ গঠিত হচ্ছে। এমন পরিস্থিতিতে তাদের প্রভাব অর্থনৈতিক ও দৈহিক জীবনে দেখা যাবে। অনেকের ভাঙা প্রেম জুড়ে যাবে, বিবাহিত জীবনে শান্তি আসবে, এই সময়ে, জীবনসঙ্গীর সাথে সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে।নতুন প্রেমও আসতে পারে।

মেষ রাশি (Aries)  ঃ যারা এক যুগ থেকে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন ,তাদের মধ্যে কেও মেষ রাশির মানুষ হলে ২০  বছর পরে গঠিত এই রাজযোগ আপনার জন্য উপকারী হতে চলেছে। এদের ক্ষেত্রেও  আকস্মিক সম্পদের লাভ এবং ইচ্ছা পূরণের আশীর্বাদ  মিলতে চলেছে । অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে। বিভিন্ন দিক থেকে নতুন করে আয়ের  উৎস খুলবে। যাদের কাজ নেই বা চাকরি খুঁজছেন তারা ভালো জায়গা থেকে অফার পাবেন। এক কথায়  এই যোগের ফলে  জাতকদের সমস্ত ইচ্ছা পূরণ হবে।

মকর রাশি (Capricorn)ঃ  সব থেকে বেশি সুবিধা বা লাভ পাবেন মকর রাশির মানুষেরা। এই রাজযোগ এই রাশির জাতকদের জন্য খুব শুভ বলে মনে করা হচ্ছে।  গজকেশরী, বুধাদিত্য ও নীচভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে এই জাতকদের কোষ্ঠীতে। এই সময়ের মধ্যে, ব্যক্তিকে অর্থ এবং সম্পত্তি বাড়ি, গাড়ি  ক্রয়ের সুযোগ পাবেন।  প্রেমের জন্য নতুন সঙ্গী পাবেন , অবিবাহিতদের বিয়ের কাজ সম্পন্ন হবে । সম্পত্তি ও ঝামেলাতে  ভাইবোনের সহযোগিতা পাবেন। যারা অনেক দিন থেকে কর্মক্ষেত্রে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা থাকলেও পাচ্ছেন না ,তারা পদোন্নতি পাবেন।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img