২০২৬ বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে সিপিএমের বাংলা বাঁচাও যাত্রা মালদা শহর ছেড়ে মানিকচকে

Newsbazar24:আগামী 2026 এর বিধানসভা নির্বাচনে ফিরে আসতে মরিয়া সিপিএম সেদিকে লক্ষ্য রেখেই সিপিএম শুরু করেছে বাংলা বাঁচাও যাত্রা। কুচবিহার থেকে শুরু হয়েছে এই যাত্রা। বর্তমানে মালদায় রয়েছে। এই যাত্রার সপ্তম দিনে শুক্রবার সকালে মালদা শহর ছেড়ে এগিয়ে গেল মানিকচকের ভূতনীর উদ্দেশ্যে। এদিন সকাল ৯টা নাগাদ মালদা শহরের এলআইসি মোড় থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়। বাংলা বাঁচাও যাত্রায় নেতৃত্ব দেন সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য মিনাক্ষী মুখার্জি ও  শতরূপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র সহ একাধিক নেতানেত্রী। তাদের উপস্থিতিতেই এল.আই.সি মোড় থেকে শুরু হওয়া বাংলা বাঁচাও যাত্রায় শতাধিক বাইক নিয়ে সিপিআইএম নেতাকর্মীরা মানিকচকের উদ্দেশ্যে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার প্রাক্কালে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের শিলান্যাসের ঘোষণা প্রসঙ্গে মুখ খোলেন সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখার্জি এবং সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। তারা  বলেন, মন্দির মসজিদে রাজনীতি ভোটের আগেই হয়। যারা ধর্ম করার জন্য মন্দির মসজিদ করে তারা সারা বছরই করে। আর যারা রাজনীতি করার জন্য করে তারা ভোট আসলেই এগুলো শুরু করে।বাবরি মসজিদ যেখানে ধ্বংস হয়েছিল সেখানে গিয়ে বানাতেন তাহলে বুঝতাম বাবরি মসজিদ তো আর মুর্শিদাবাদে ছিল না।

সিপিএমের জেলা সম্পাদক কৌশিক মিত্র জানিয়েছেন, তিন দিন ধরে মালদায় চলছে বাংলা বাঁচাও যাত্রা হরিশ্চন্দ্রপুর থেকে শুরু হয়েছিল এই যাত্রা ইতিমধ্যে বারোটা বিধানসভা অতিক্রম করেছে। এই  যাত্রা কে কেন্দ্র করে গোটা জেলা জুড়ে সভা সমিতি পদযাত্রা চলছে। এদিন বিকেলে মানিকচকের ভোট নিতে সমাবেশ হবে।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img