Saturday, February 14, 2026
27 C
Kolkata

Hooghly:১৪ বছর পর তৃণমূল কর্মী খুনের বিচার, অভিযুক্ত তৃণমূল কর্মীর ফাঁসির সাজা ঘোষণা, বাকি আঠারো জনের যাবজ্জীবন কারাদণ্ড

Newsbazar24:তৃণমূল কর্মী খুনে সাজাপ্রাপ্ত তৃণমূল কর্মী। বিদ্যালয়ের পরিচালন সমিতি নির্বাচনকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ১৪ বছর আগে হুগলির গোঘাটে এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় আরামবাগ মহকুমা আদালতের বিচারক ১৯ জনকে দোষী সাব্যস্ত করলেন।
জানা গিয়েছে, ২০১১ সালের ৯ ডিসেম্বর শ্যাওড়া ইউনিয়ন স্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচন চলছিল। নির্বাচন ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, সেই সময় আমডোবা গ্রামের তৃণমূল কর্মী শেখ নইম উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। নিহতের স্ত্রী গোঘাট থানায় ২৭ জনের নামে গোঘাট থানায় অভিযোগ করেন । আরামবাগ মহকুমা আদালতে দীর্ঘ বিচার প্রক্রিয়া চলার পর সোমবার ১৯ জনকে দোষী সাব্যস্ত করে হেফাজতে নিয়েছে আদালত। অন্যদিকে ৭ জনকে বেকসুর খালাস করেছে আরামবাগ মহকুমা আদালত।
বিচারপ্রক্রিয়া চলাকালীন অভিযুক্তদের মধ্যে চারজনের মৃত্যু হয়।আরামবাগের অতিরিক্ত জেলা দায়রা বিচারক কিসেন কুমার আগরওয়ালের এজলাসে সাজা ঘোষণা হয়। সরকারি কৌঁসুলি শঙ্কর গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, যাঁরা দোষী সাব্যস্ত হয়েছেন, তাঁদের সর্বোচ্চ শাস্তির আবেদন করা হবে। এই মামলার অন্যতম চর্চিত দিক ছিল রাজনৈতিক নেতাদের নাম জড়িয়ে পড়া। অভিযুক্তদের মধ্যে ছিলেন বর্তমান গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। তিনি ঘটনার সময় ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন। আরও ছিলেন সিপিএম নেতা দেবু চট্টোপাধ্যায় ও ভাস্কর রায়। আদালত প্রমাণের অভাবে তাঁদের সাতজনকে বেকসুর খালাস করেছে।
এদিন বিশ্বনাথ কারক বলেন, মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা হয়েছিল। সত্য শেষ পর্যন্ত জয়ী হয়েছে। ভাস্কর রায়ের অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে তাঁদের টেনে এনে হয়রানি করা হয়।
অ্যাডিশনাল সেশন জজ কোর্টের বিচারপতি অভিযুক্ত বলদেব বসুকে ফাঁসির সাজা শোনালেন। বাকি ১৮ জনকে যাবজ্জীবন সাজা শোনানো হয়েছে। এদিন সকাল থেকেই আদালত চত্বরে নিশ্ছিদ্র নিরাপত্তা ছিল পুলিশের।

ভোটের রংয়ে কি বন্ধ সরকারি ভাতা? মালতীপুরে ৩০০ পরিবারের বঞ্চনার অভিযোগে তীব্র বিক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক, মালদহ: সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায়...

রেজিস্ট্রার অপসারণ ঘিরে তুমুল বিক্ষোভ, আবারও বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি...

মালদায় ২৪ ঘণ্টার বন্ধের ডাক, পথে নামছে ব্যবসায়ী সমাজ

নিউজ বাজার ২৪ ডেস্ক : মালদা মার্চেন্ট চেম্বার অব...

বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে মতামত সংগ্রহে বিজেপি, নাটাবাড়িতে শুরু ড্রপ বক্স কর্মসূচি

বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে মতামত সংগ্রহ শুরু বিজেপির, কোচবিহারের নাটাবাড়িতে...

Topics

IIITM গোয়ালিয়রে ভর্তি: JEE, GATE, CAT স্কোরে সুযোগ, জানুন ফি ও প্লেসমেন্ট

IIITM গোয়ালিয়রে ভর্তি: টেক, ম্যানেজমেন্ট ও প্লেসমেন্টে কেন এগিয়ে...

গাড়ি, হোটেল, সম্পত্তি— সব বড় লেনদেনে PAN বাধ্যতামূলক করতে চলেছে সরকার

প্যান কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, এপ্রিল থেকেই সব বড়...

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ইতি, নির্বাচিত শাসনের পথে দেশ—দায়িত্ব শেষে কে কোথায়?

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ ২০২৪ সালের অগস্টে বাংলাদেশের রাজনীতিতে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img