হারিয়ে যাওয়া পুতুল নাট্য শিল্পে প্রাণ সঞ্চার করতে মালদা কলেজের বাংলা বিভাগের পুতুল নাট্যকর্মশালা


Newsbazar24:পুতুল খেলার পরিচিত অভ্যেস থেকেই বাংলায় জাঁকিয়ে বসেছিল পুতুল নাচ। লোকনাট্যের এই প্রাচীন শিল্প মাধ্যম পুতুল নাচের। সামাজিক বিভিন্ন বিষয়, পালাগান, পৌরাণিক কাহিনি এসবই ছিল পুতুল নাচের ভিত্তি। ফলে তা সহজেই মানুষের মনকে ছুঁয়ে জনপ্রিয়তা লাভ করত। এক সময় প্রাচীন সংস্কৃতি এই পুতুল নাচ বাংলার মানুষের মননে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ছিল। বর্তমানে আধুনিক সভ্যতায় ডিজিটাল মাধ্যমের যুগে হারিয়ে যাচ্ছে বাংলার এই প্রাচীন সংস্কৃতি। হারিয়ে যাওয়া এই প্রাচীন পুতুল শিল্পকে নতুন করে প্রাণ সঞ্চার করতে এগিয়ে এল মালদা কলেজের বাংলা বিভাগ।
মালদা কলেজের বাংলা বিভাগের উদ্যোগে গত ২৫শে নভেম্বর থেকে শুরু হয়েছিল পাঁচ দিনব্যাপী পুতুল নাট্যের কর্মশালা। এই পাঁচ দিনব্যাপী কর্মশালা শেষ হলো শনিবার। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর গঙ্গারিডি পাপেট থিয়েটারের কর্ণধার তথা পুতুল নাট্যশিল্পী প্রদীপ সরদার। তারই প্রশিক্ষণে বাংলা বিভাগের প্রায় শতাধিক ছাত্রী পুতুল তৈরি, সঞ্চালনা, বাচক অভিনয়, পুতুল নাট্য পরিবেশনা ইত্যাদি রপ্ত করেন। শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগেই পুতুল কেনা থেকে শুরু করে সবকিছুই করেন।
শনিবার ছিল এই কর্মশালা শেষ দিন। এদিন তিনটি পুতুল নাট্য পরিবেশিত হয়। পুতুল নাট্য পরিবেশনার পূর্বে শুরু হয় পুতুল নৃত্য। যে তিনটি পুতুল নাট্য পরিবেশিত হয় তার মধ্যে প্রথম পুতুল নাট্যটি ছিল’আগামীর জন্য আজ’ নাট্যকার: দীপ সাহা.দ্বিতীয় নাটকটি ছিল,’ধ্বংস হোক প্লাস্টিক দানো’ নাট্যকার: আকাশ মণ্ডল।.তৃতীয় প্রযোজনা ছিল ‘নতুন জীবন’ নাট্যকার: দীপ মুখার্জি।
শেষ দিনের কর্মশালা ও নাট্য প্রদর্শন পর্বে হাজির ছিলেন, মালদা কলেজ পরিচালন সমিতি সভাপতি অধ্যাপক সৌরিন বন্দ্যোপাধ্যায়, মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানস কুমার বৈদ্য,মালদা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বিপ্লব চক্রবর্তী ও কর্মশালার প্রশিক্ষক প্রদীপ সরদার।
এ বিষয়ে বাংলা বিভাগের অধ্যাপক বিপ্লব চক্রবর্তী বলেন, বাংলা বিভাগের পক্ষ থেকে এবার নতুন একটি বিষয় নিয়ে কর্মশালা করা হয়েছে সেটা হচ্ছে পুতুল নাচ। এই কর্মশালার একটি বিশেষত্ব ছিল শিক্ষার্থীরা সবই তাদের নিজের উদ্যোগে করেছে।ওরাই নাটক লিখছে ওরাই সব কিছু করছে বিশিষ্ট পুতুল নাট্যশিল্পী প্রদীপ সরদারের প্রশিক্ষণে। আমাদের বাংলা বিভাগের মূল উদ্দেশ্য পুঁথিগত বিদ্যার মধ্যে শিক্ষার্থীদের কে আটকে না রেখে তাদের মধ্যে সুপ্ত সৃজনশীল প্রতিভা গুলোকে বিকশিত করার জন্য আমরা তাদের পথ দেখাচ্ছি। আমাদের আরো উদ্দেশ্য অর্থনৈতিকভাবে এরা স্বাবলম্বী হয়ে উঠুক ও বিকল্প পেশার সন্ধান করুক। ফুল বানিয়ে বা পুতুল নাট্যের দ্বারা আগামীতে এরা একটি পুতুল নাটকের দল তৈরি করে নাট্য পরিবেশনার মধ্যে দিয়ে আর্থিকভাবে লাভবান হতে পারে সেটাই আমাদের লক্ষ্য।

সপ্তাহের সেরা

ভারতে চালু হচ্ছে ই-পাসপোর্ট! কীভাবে পাবেন, আবেদন পদ্ধতি থেকে সুবিধা—জানুন এক নজরে সবকিছু

ই-পাসপোর্টে কী কী সুবিধা পাবেন সাধারণ নাগরিকরা নিউজবাজার২৪ ডিজিটাল ডেস্ক:...

টি–টোয়েন্টি ক্রিকেটে ২৫০ রানও আর নিরাপদ নয়! আক্রমণাত্মক ব্যাটিংয়ে বদলে যাচ্ছে ক্রিকেটের পুরনো দর্শন

টি–টোয়েন্টি ক্রিকেটে কেন এত দ্রুত বদলে যাচ্ছে ব্যাটিংয়ের ধরন? নিউজ...

গাজোলে পুকুর খুঁড়তেই উঠল প্রাচীন বিষ্ণুমূর্তি, বালুরঘাটে রহস্যময় সিঁড়ি! দোলপূর্ণিমায় দুই জেলায় হুলুস্থুল

গাজোলে পুকুর সংস্কারে উঠে এল প্রাচীন বিষ্ণুমূর্তি: পূজার্চনায় মাতলেন...

Topics

ভারতে চালু হচ্ছে ই-পাসপোর্ট! কীভাবে পাবেন, আবেদন পদ্ধতি থেকে সুবিধা—জানুন এক নজরে সবকিছু

ই-পাসপোর্টে কী কী সুবিধা পাবেন সাধারণ নাগরিকরা নিউজবাজার২৪ ডিজিটাল ডেস্ক:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img