Newsbazar24:: যুবকের রহস্য মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা।দেহ উদ্ধার করতে এসে এলাকাবাসীর ব্যাপক বাধার মুখে পুলিশ।পুলিশের সঙ্গে গ্রামবাসীর খন্ড যুদ্ধ ধস্তাধস্তি এলাকায় ব্যাপক উত্তেজনা।
জানা গেছে বাড়ির অদূরে বাঁশ বাগান থেকে উদ্ধার দেহ। ওই যুবকের মৃতদেহ।খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে।নেপথ্যে পরকীয়া,সম্পত্তি নিয়ে বিবাদ।
ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের কুশীদা এলাকার জানা গেছে মৃতের নাম পল্লব সিং(৪২)।খুনের অভিযোগ স্ত্রী বিউটি সিং এর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে পল্লব এবং বিউটির প্রায় কুড়ি বছরের বিবাহিত জীবন। ১১ বছরের একটি পুত্র সন্তান রয়েছে তাদের। কিন্তু বিগত কয়েক বছর ধরে দাম্পত্য বিবাদ চলছিল। ছেলেকে নিয়ে অন্যত্র থাকতো বিউটি।মানসিক অবসাদে মদ্যপ হয়ে পড়েছিল পল্লব।
গত দুই বছর ভিন রাজ্যে কাজ করতো।বৃহস্পতিবার বাড়ি ফিরে এলে তার স্ত্রী তাকে বসত ভিটেতে থাকতে বাধা দেয়। ঘরে তালা দিয়ে চলে যায়। দাবি করে বাড়ি এবং অন্যান্য সম্পত্তি ছেলের নামে লিখে দিতে হবে।গতকাল এই নিয়ে সালিশি বসে। কিন্তু সুরাহা হয়নি।
বাড়িতে থাকতে দেওয়া হয়নি পল্লব কে।এই পরিস্থিতিতে এদিন বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাঁশ বাগানে তার মৃতদেহ উদ্ধার হয়।পরিবার তথা এলাকার মানুষের অভিযোগ তার স্ত্রী তাকে শ্বাসরোধ করে মেরে বাঁশ বাগানে ফেলে গেছে।আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ দেহ উদ্ধার করতে আসলে এলাকার মানুষের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়। যা নিয়ে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। গ্রেপ্তার করা হয়েছে স্ত্রীকে।যদিও ক্যামেরার সামনে খুনের অভিযোগ অস্বীকার স্ত্রীর।





