news bazar24 : হবিবপুর ব্লকের পারুলিয়া গ্রামে পুরনো রীতি মেনেই হয়ে আসছে লক্ষীনারায়ণ পূজা।প্রায় ৪১ বছর ধরে নিয়ম নিষ্ঠার সাথে এই পূজা করে আসছেন গ্রামবাসীরা গ্রামের উন্নতির জন্য মায়ের আশীর্বাদ রয়েছে বলে জানন গ্রামবাসীরা। এই পূজো দিয়ে গ্রামের বাসিন্দারা ধান কাটা কাজ শুরু করে এবং ধান রোপন থেকে শুরু করে চাষবাস ক্ষেত্রে এই লক্ষ্মী নারায়ণ মন্দিরে পুজো দিয়ে তাদের কাজ শুরু করে।
এমনই রীতি রয়েছে গ্রামবাসীদের।সেই প্রথা মেনে গ্রামবাসীরা মাটির ঘরেই লক্ষ্মী নারায়ন পুজো করে আসছেন যদিও আর্থিক অভাবে মাটির ঘর এখনো রয়েছে। গ্রামবাসীরা জানান এই মন্দিরে লক্ষী নারায়ণ পূজো করা হয় গ্রামের বাসিন্দারা যে যা পারে তা দিয়ে এই পুজো করা হয়।এই পূজা ঘিরে পুজোর পরের দিন থেকে বিভিন্ন অনুষ্ঠানসহ ভাওয়াইয়া গান ও মেলা বসে এই প্রতিমা সারা বছরই রাখা হয়। পুজোর দুইদিন আগে বিসর্জন দেওয়া হয়। এই মায়ের আশীর্বাদ গ্রামের উন্নতি হয়েছে হলে জানিয়েছেন গ্রামবাসী।



