NEWS BAZAR24:
প্রয়াত হলেন গ্লেন্ডার জ্যাকসন। অত্যন্ত দুঃখজনক খবর আমাদের সকলের জন্যই। অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রীকে হারিয়ে আমরা অত্যন্ত শোকাহত। জানলে আরো অবাক হতে হয় সম্প্রতি তিনি তাঁর শেষ ছবি দ্যা গ্রেট এক্সেপার ছবির শুটিংও শেষ করেছিলেন। তাঁর সঙ্গে সেই সিনেমায় অভিনয় করেছেন মাইকেল কেন কিন্তু সেই ছবির মুক্তি লাভ আর তাঁর নিজের চোখে দেখা হলো না। তবে দীর্ঘদিন যে অসুস্থ ছিলেন তেমনটি নয়, স্বল্প অসুস্থতাতেই যে তিনি এভাবে আমাদের সকলকে ছেড়ে চলে যাবেন আমরা কেউ ভাবতে পারিনি
লন্ডনের বাড়িতে তিনি তাঁর অভিনয় জগতে আসার আগে তিনি রাজনীতি জগতে পা রেখেছিলেনন।পরে ফিরে এসেছিলেন অভিনয়ের জগতে। তাঁর জন্ম উত্তর পশ্চিম ইংল্যান্ডের বিরখেনহেডে। তিনি অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন লন্ডনের রয়েল একাডেমি অফ ড্রামাটিক আর্টে। সত্তরের দশকে একজন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা হয়ে উঠেছিলেন তিনি।
অভিনেত্রী তাঁর অভিনয়ের দক্ষতায় দুটি অস্কার পান। প্রথমটি পেয়েছিলেন ১৯৭১ সালে উইমেন ইন লাভ সিনেমার জন্য এবং দ্বিতীয়টি পান ১৯৭৪ সালে আ টাচ অফ ক্লাস ছবির জন্য। এরপর অবশ্য ১৯৯২ সালে তিনি সংসদে নির্বাচিত হয়েছিলেন। ২৩ বছর রাজনৈতিক জীবন কাটিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সরকারের সময় পরিবহন মন্ত্রী হিসেবেও দায়িত্বভার নিয়েছিলেন গ্লেন্ডার জ্যাকসন। পরে আবার ২০১৫ সালে অভিনয় জগতে ফিরে আসেন দর্শকরা। মুগ্ধ হয়েছিল তার অভিনয় দেখে শেক্সপিয়ারের নাটক কিং লিয়ার অভিনয় দেখে। এহেন একজন স্বনামধন্য অভিনেত্রীকে হারিয়ে বিনোদন জগত যেমন শোকাহত হয়ে পড়েছেন তেমনি রাজনীতি জগতে তার সহকর্মীরাও সমানভাবে শোকাহত।




