Newsbazar24:ভারত সরকারের টেলিযোগাযোগ দপ্তর ভারতীয় নাগরিকদের জন্য সাইবার প্রতারণা রোধ, চুরি হওয়া ফোন ট্র্যাক করা এবং ব্যবহারকারীদের মোবাইল নিরাপত্তা শক্তিশালী করার একটি নাগরিক-কেন্দ্রিক অ্যাপ এবং পোর্টাল ‘সঞ্চার সাথী’ চালু করেছে। গত সোমবার দপ্তরের এক নির্দেশে জানানো হয়েছে সব মোবাইল নির্মাতা ও আমদানিকারকদের ভারতে বিক্রির জন্য তৈরি বা আমদানি করা সমস্ত নতুন মোবাইল হ্যান্ডসেটগুলিতে আগে থেকে অবশ্যই ‘সঞ্চার সাথী’ অ্যাপ ইনস্টল করতে হবে।
এই অ্যাপ ব্যবহার করে, আপনি আপনার নামে কতগুলো সংযোগ সক্রিয় আছে তা দেখতে পারবেন, হারিয়ে যাওয়া ফোন রিপোর্ট ও ব্লক করতে পারবেন, এবং সন্দেহজনক বা প্রতারণামূলক যোগাযোগ রিপোর্ট করতে পারবেন।
এর সুবিধাগুলো কি কি?
হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ডিভাইসগুলি ব্লক করা এবং ট্র্যাক করা যায়।
সন্দেহজনক যোগাযোগ রিপোর্ট করা: প্রতারণামূলক বা স্প্যাম কল ও এসএমএস-এর রিপোর্ট করা সহজ হয়।
আপনার সংযোগ পরীক্ষা করা: আপনার নামে কতগুলি মোবাইল নম্বর নিবন্ধিত আছে তা পরীক্ষা করা যায়।
হ্যান্ডসেট যাচাই করা: একটি হ্যান্ডসেট আসল কিনা তা IMEI নম্বর ব্যবহার করে যাচাই করা যায়।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য
অনিচ্ছাকৃতভাবে ব্যবহার: অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যক্তিগত তথ্য ক্যাপচার করে না এবং আপনার অনুমতি ছাড়া এটি ব্যবহার করা যাবে না।
দপ্তর সূত্রে জানা যায়, এখন ওয়েবসাইটে গিয়ে অভিযোগ করতে হয়। ফলে তুলনামূলকভাবে বেশি সময় নেয়। ‘সঞ্চার সাথী’ অ্যাপের মাধ্যমে সেই কাজটা অনেক সহজ এবং দ্রুত হবে। এমনকী ব্যবহারকারীদের আইএমইআই নম্বরও মনে রাখার দরকার হবে না।
তো ১৫ই জানুয়ারি এই অ্যাপটি চালু হওয়ার পর থেকে ছয় মাসের মধ্যে ৫০ লক্ষ ডাউনলোড অতিক্রম করেছে। ইংরেজি, হিন্দি এবং ২১টি আঞ্চলিক ভাষায় এই অ্যাপটি ডাউনলোড করা যাবে। ব্যবহারকারীরা এখন মাত্র কয়েকটি পদক্ষেপে প্রতারণাকারীদের ফোন কল ও এসএমএস-গুলি সরাসরি রিপোর্ট করতে পারবেন।
সঞ্চার সাথী লাইভ ড্যাশবোর্ড থেকে ৩৭.২৮ লক্ষেরও বেশি চুরি/হারানো মোবাইল ডিভাইস সফলভাবে ব্লক করা হয়েছে এবং ২৬.১১ লক্ষেরও বেশি ডিভাইস সনাক্ত করা হয়েছে।সঞ্চার সাথী পোর্টালটি ১৬ কোটি ৭০ লক্ষের বেশি মানুষ দেখেছেন। যা এই ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতি জনগণের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।





