স্প্রাউটস বেসন চিলা রেসিপি: স্বাস্থ্যকর, প্রোটিনে ভরপুর ঝটপট ব্রেকফাস্ট

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ প্রতিদিন একই ধরনের ব্রেকফাস্ট খেতে খেতে বিরক্ত লাগছে? আবার এমন কিছু খেতে চান, যা স্বাস্থ্যকর, সুস্বাদু এবং কম সময়ে তৈরি করা যায়? তাহলে স্প্রাউটস বেসন চিলা হতে পারে আপনার জন্য দারুণ অপশন। এই চিলাটি প্রোটিন ও ফাইবারে সমৃদ্ধ হওয়ায় ওজন কমাতে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে।

যাঁরা স্বাস্থ্যকর জীবনযাপন করতে চান বা ডায়েটের মধ্যেও মুখরোচক কিছু খুঁজছেন, তাঁদের জন্য এই রেসিপি একেবারে পারফেক্ট। চলুন জেনে নেওয়া যাক কীভাবে সহজে বানাবেন স্প্রাউটস বেসন চিলা।

 স্প্রাউটস বেসন চিলার জন্য প্রয়োজনীয় উপকরণ

  1. মিক্স স্প্রাউটস (মুগ, ছোলা বা মটর) – ১ কাপ

  2. বেসন – ১ কাপ

  3. পেঁয়াজ – ১টি ছোট, কুচি করা

  4. কাঁচা লঙ্কা – ১টি, কুচি করা

  5. আদা – ১ ছোট টুকরো, কুঁচানো

  6. ধনেপাতা – ২ টেবিল চামচ, কুচি

  7. হলুদ গুঁড়ো – ½ চা চামচ

  8. গোটা জিরে – ½ চা চামচ

  9. নুন – স্বাদমতো

  10. জল – প্রয়োজন অনুযায়ী

  11. তেল – খুব অল্প (চিলা সেঁকার জন্য)

ফল নয়, আচারেই চমক! শহর-গ্রাম জুড়ে জনপ্রিয় হচ্ছে কমলালেবুর আচার

 স্প্রাউটস বেসন চিলা বানানোর সহজ পদ্ধতি

  1. প্রথমে স্প্রাউটস ভালো করে ধুয়ে হালকা করে মিক্সারে দরদরে পিষে নিন। চাইলে অল্প সেদ্ধ করেও ব্যবহার করতে পারেন।

  2. একটি বড় বাটিতে বেসন নিয়ে তাতে পিষে রাখা স্প্রাউটস যোগ করুন।

  3. এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা, হলুদ, জিরে ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

  4. অল্প অল্প করে জল দিয়ে এমন একটি মসৃণ ব্যাটার তৈরি করুন, যা খুব পাতলা নয়।

  5. তাওয়া গরম করে হালকা তেল লাগান। এক খুন্তি ব্যাটার দিয়ে গোল আকারে ছড়িয়ে দিন।

  6. মাঝারি আঁচে উল্টে-পাল্টে দু’দিক সোনালি ও হালকা ক্রিসপি হওয়া পর্যন্ত সেঁকুন।

  7. একইভাবে বাকি চিলাগুলো বানিয়ে নিন।

 পরিবেশন করার উপায়

গরম গরম স্প্রাউটস বেসন চিলা পরিবেশন করুন

  • সবুজ চাটনি

  • পুদিনা রাইতা

  • বা লো-ফ্যাট দইয়ের সঙ্গে

এটি শুধু ব্রেকফাস্ট নয়, হালকা লাঞ্চ বা ইভিনিং স্ন্যাকস হিসেবেও খেতে পারেন।

কেন খাবেন স্প্রাউটস বেসন চিলা?

  • প্রোটিন ও ফাইবারে ভরপুর

  • ওজন নিয়ন্ত্রণে সহায়ক

  • দীর্ঘ সময় পেট ভরা রাখে

  • সহজ ও দ্রুত তৈরি করা যায়

সপ্তাহের সেরা

গাজোলে গরু পাচারের অভিযোগ, মাঝরাস্তায় পিকআপ ভ্যান আটকে উদ্ধার ১১ টি গরু

কীভাবে আটক হল গরু বোঝাই ভ্যান ? নিউজ বাজার২৪ ডেস্ক...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা,কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার ইডির

কেন গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস? নিউজ বাজার২৪ ডেস্ক :...

বিনীত গোয়েল সহ ৩ আইপিএস সাসপেন্ড, শুভেন্দুর মাস্টারস্ট্রোকে কি বললেন অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নিউজ বাজার২৪ ডেস্ক ...

মাঝরাতে মালদহে পুলিশের মেগা অপারেশন! ব্যাগ খুলতেই চোখ কপালে কর্তাদের

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্য জুড়ে...

Topics

১০ ঘণ্টার ম্যারাথন জেরা,কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার ইডির

কেন গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস? নিউজ বাজার২৪ ডেস্ক :...

বিনীত গোয়েল সহ ৩ আইপিএস সাসপেন্ড, শুভেন্দুর মাস্টারস্ট্রোকে কি বললেন অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নিউজ বাজার২৪ ডেস্ক ...

মাঝরাতে মালদহে পুলিশের মেগা অপারেশন! ব্যাগ খুলতেই চোখ কপালে কর্তাদের

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্য জুড়ে...

পাকিস্তানের সঙ্গে আলোচনা চাই? আরএসএস নেতার মন্তব্যে তোলপাড় দেশজুড়ে

পাকিস্তান নিয়ে আরএসএস নেতার বড় মন্তব্য নিউজ বাজার২৪ ডেস্ক :...

উত্তরে বৃষ্টি, দক্ষিণে অস্বস্তি: ১৬ মে বঙ্গে ঢুকছে বর্ষা? কী জানাল হাওয়া অফিস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা: রাজ্যে...

মমতার এনরোলমেন্ট বৈধ ? ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব বার কাউন্সিল অফ ইন্ডিয়ার

আদালতে মমতার উপস্থিতি ঘিরে বিতর্ক নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img