সোমবার ভুলেও করবেন না এই কাজ, রুষ্ট হবেন মহাদেব

Newsbazar24: সোমবার নিয়ম মেনে মহাদেবের পুজো করলে তিনি প্রসন্ন হন। শিবের অপরনাম ভোলানাথ। খুব শীঘ্র ভক্তের ডাকে সাড়া দেন তিনি। শাস্ত্রে শিবকে প্রসন্ন করার নানান উপায়ের উল্লেখ রয়েছে। যেমন প্রতি সোমবার বিশেষ পুজো ও মন্ত্র পাঠ করলে মহাদেবকে খুশি করা যায়। তেমনই সোমবার কিছু কিছু কাজ করলে জীবনে নানান সমস্যা সৃষ্টি হয়। সোমবার কোন কোন কাজ করবেন না, জেনে নিন।

১. শাস্ত্র মতে সোমবার খুব কম পরিমাণে নুন ব্যবহার করা উচিত। আবার এ দিন কাউকে সাদা পোশাক বা দুধ দান করবেন না। এর পাশাপাশই সোমবারে উত্তর, পূর্ব বা আগ্নেয় দিকে যাত্রা করাও শুভ নয়। তবে সোমবার এই দিকগুলিতে যাত্রা করা জরুরি হলে উল্টো পথে কয়েক পা হেঁটে যাত্রা শুরু করতে পারেন।

২. সোমবার মা-বাবার সঙ্গে কোনও বিবাদে জড়াবেন না। আবার এই তিথিতে নিজের কুল দেব-দেবীকে স্মরণ করা উচিত। শাস্ত্র মতে সোমবার কুল দেবতার পুজো না-করা, তাঁদের অপমান করার সমার্থক। এর ফলে ব্যক্তিকে নানান সমস্যার মুখে পড়তে হয়।

৩. সোমবারের রাহুকালে কোনও যাত্রা করবেন না, তার পাশাপাশি কোনও আধ্যাত্মিক বা শুভ কাজ করা উচিত নয়। এই তিথিতে চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত ভোজন গ্রহণ ও বস্ত্র ধারণ করা উচিত। এই তিথিতে বেগুন, সর্ষের শাক, কাঁঠাল, কালো তিল, মশলাযুক্ত সবজি ইত্যাদি খেতে নেই। এ ছাড়াও কালো, নীল, জামুনি রঙের পোশাক পরবেন না।

৪. শাস্ত্র মতে সোমবার শিবকে হলুদ মিষ্টির ভোগ নিবেদন করতে নেই। আবার কালো রঙের ফুল নিবেদন করবেন না। এটি অত্যন্ত অশুভ ফল প্রদান করতে পারে। সোমবার কারও সঙ্গে বিবাদ বাঁধাবেন না। সমস্যা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।

৫. কোনও ব্যক্তির কুষ্ঠীতে চন্দ্র দোষ বা চন্দ্র কষ্ট থাকে, তা হলে তিনি এ দিন দুধ বা জল বাসনে ঢেলে তা মাথার কাছে রেখে ঘুমান। সকালে উঠে অশ্বত্থ গাছে সেই জল ঢেলে দিন।

৬. সোমবার অন্ন, শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত জিনিস, বই-খাতা, খেলাধুলোর জিনিস, গাড়ি, ইলেকট্রনিক্স ইত্যাদি কেনা শুভ নয়।

সপ্তাহের সেরা

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

Topics

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img