সুযোগের পর সুযোগ পেয়েও ভুবনেশ্বরে ওড়িশা এফসিকে হারাতে পারল না মহামেডান

ওড়িশা এফসি-০ মোহামেডান স্পোর্টিং ক্লাব-০
Newsbazar24 :আইএসএলে আজ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে গোলশূন্য ড্র করলো ওড়িশা এফসি ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। সুযোগের পর সুযোগ পেয়েও ভুবনেশ্বরে ওড়িশা এফসিকে হারাতে পারল না মহামেডান। যার ফলে চাপ বেড়ে গেল ইস্টবেঙ্গলের উপরও।
শুক্রবার ওড়িশার বিরুদ্ধে মহামেডান ভালো জায়গায় থেকেই নেমেছিল। কারণ ওড়িশার নিয়মিত খেলোয়াড়েরা কার্ড সমস্যার এবং চোটের জন্য ছিলেন না হুগো বুমাস মোর্তাদা ফল, দিয়েগো মরিসিও। ব্যক্তিগত সমস্যায় খেলেননি আহমেদ জাহুও। ফলে কার্যত দ্বিতীয় সারির ওড়িশা দলের বিরুদ্ধে নেমেছিলেন মহামেডানের ছেলেরা। কিন্তু সেই দলকেও তাঁরা হারাতে পারলেন না।
এদিন একেবারে শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করে মহামেডান। একের পর এক সুযোগও আসে। ওগিয়ের, ফ্র্যাঙ্কারা কোনওটাই কাজে লাগাতে পারেননি। প্রায় নিশ্চিত গোলের সুযোগেও কাজে লাগাতে পারেননি মহামেডানের আক্রমণভাগের ফুটবলাররা। যার ফলে ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়। পরপর পাঁচটি ম্যাচে হারের পর মোহামেডান ১ পয়েন্ট পেয়ে কিছুটা উজ্জীবিত। তবে মহামেডান ওড়িশাকে হারাতে না পারায় ইস্টবেঙ্গলের সুপার সিক্সে
যাওয়ার আশা আরো কমে গেল। ইস্টবেঙ্গলের থেকে এক পয়েন্ট বেশি পেয়ে সপ্তম স্থানে উঠে এল ওড়িশা। ২৩ ম্যাচে তাদের সংগ্রহ ৩০।
ম্যাচের সেরা মোহামেডানের ফরাসি ডিফেন্ডার ফ্লোরেন্ট ওগিয়ের।

সপ্তাহের সেরা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

Topics

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...

বিরল সৌজন্য !বালুরঘাটে তৃণমূলের পার্টি অফিসের চাবি ফেরাল বিজেপি

কীভাবে ফিরল পার্টি অফিসের চাবি নিউজ বাজার২৪ ডেস্ক , বালুরঘাট:...

কুণ্ডলীতে কি মুখ্যমন্ত্রীর যোগ? শুভেন্দু অধিকারী-র গ্রহাবস্থায় বড় ইঙ্গিত ২০২৬-এ

শুভেন্দুর কুণ্ডলীতে কোন গ্রহ প্রভাবশালী নিউজ বাজার ২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img