সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে যোগ দিতে চলেছেন কলকাতা হাইকোর্টের জয়মাল্য বাগচী

Newsbazar24:কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নিতে চলেছেন। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁর নাম শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে সুপারিশ করেছিল। সোমবারই আইন মন্ত্রক নোটিফিকেশন জারি করে জানিয়েছেন, ওই সুপারিশে সায় দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কয়েক দিনের মধ্যেই সুপ্রিম কোর্টে শপথ নেবেন বিচারপতি বাগচী। তার কার্যকালের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত।
এমনকী বিচারপতি কেভি বিশ্বনাথনের অবসর গ্রহণের পর ২০৩১ সালের মে মাসে তিনি ভারতের প্রধান বিচারপতি হবেন বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট থেকে প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন আলতামাস কবীর। পাশাপাশি কলকাতা হাইকোর্ট থেকে বিচারপতি হরিশ ট্যান্ডনকে ওডিশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে পাঠাল সুপ্রিম কোর্টের কলেজিয়াম।
২০১১ সালের ২৭ জুন জয়মাল্য বাগচী কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। মাঝে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে তিনি বদলি হয়েছিলেন। ২০২১ সালে ৮ নভেম্বর কলকাতা হাইকোর্টে ফিরে আসেন। তবে থেকেই তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে কর্মরত। কলকাতা হাইকোর্টে একাধিক গুরুত্বপূর্ণ মামলা বিচারপতি বাগচীর বেঞ্চে রয়েছে।বিচারপতি বাগচী ১৩ বছর ধরে কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে কর্মরত রয়েছেন এবং তাঁর কাজের প্রতি একাগ্রতা তাঁকে এই উচ্চ পদে পৌঁছাতে সহায়তা করেছে। বিচারপতি জয়মাল্য বাগচীর সুপ্রিম কোর্টে নিয়োগ দেশের বিচারব্যবস্থা এবং ন্যায় বিচারের প্রতিষ্ঠায় আরও সহায়ক হবে বলে আশা আমজনতার।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img