Newsbazar24:সুজাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাজিরপুর হাইস্কুলে গত মঙ্গলবার গভীর রাতে এক দুঃসাহসিক ও পরিকল্পিত চুরির ঘটনা ঘটেছে। এই চুরিতে স্কুলের লক্ষাধিক টাকার মূল্যবান সম্পত্তি খোয়া গেছে বলে স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নাজিরপুর হাইস্কুলের প্রধান শিক্ষক জানান,“এই চুরি অত্যন্ত পরিকল্পিতভাবে করা হয়েছে। আমাদের স্কুলের শিক্ষাকার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দ্রুত চোরদের গ্রেপ্তার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানাচ্ছি।”
স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুত ঘটনার রহস্য উদঘাটিত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।





