সুকান্তর কর্মসূচি ঘিরে উত্তপ্ত ভবানীপুর, চিকিৎসকের বাড়ি যেতে বাধা, অবশেষে গ্রেফতার,হিটলারের আমলকেও ছাপিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ সুকান্তর

Newsbazar24:সুকান্ত মজুমদারের কর্মসূচি ঘিরে ফের উত্তপ্ত হল ভবানীপুর বৃহস্পতিবারের পর শুক্রবার বিজেপির সঙ্গে সংঘাত তৈরি হল পুলিশের সঙ্গে। প্রথমে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের মাঝে সুকান্তের বাইক সফরে বাধা দিল পুলিশ। পরে পথ ছাড়লেও সুকান্ত ফের বাধা পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেশীর বাড়ি যাওয়ার সময়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন যাঁরা, তাঁদের অন্যতম রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়়ি যেতে চেয়েছিলেন সুকান্ত। প্রথমে পুলিশ পথ আটকায়। তার পরে তুলে নিয়ে যায় লালবাজারে। সুকান্তেৃর সঙ্গেই রাস্তা থেকে আটক হন রজতশুভ্রও।
ভবানীপুরে এবং তার আশেপাশেই শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তের একের পর এক কর্মসূচি ছিল। প্রথমে সুকান্ত যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে। সেখানে শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদানের পরে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির উদ্দেশে সুকান্ত রওনা দেন। কিন্তু শ্যামাপ্রসাদের বাড়ির সামনে থেকে বাইকে চড়ে তিনি এলগিন রোডের দিকে যাওয়ার চেষ্টা করায় প্রথমেই পুলিশ তাঁর রাস্তা আটকায়। সুকান্তের সঙ্গে পুলিশকর্মীদের বচসা শুরু হয়। বিজেপি কর্মীরা ছুটে এসে পুলিশি বাধা সরানোর চেষ্টা করতে থাকেন। শেষ পর্যন্ত সুকান্ত এবং অন্য বিজেপি কর্মীরা বাইক নিয়ে এগিয়ে যান। নেতাজির মূর্তিতে মাল্যদানের পরে রজতশুভ্রের বাড়ির উদ্দেশে রওনা দেন সুকান্ত। হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক পাশের বাড়িটিই রজতশুভ্রের। কিন্তু সে বাড়িতে সুকান্ত আর পৌঁছোতে পারেননি। পূর্ণ সিনেমার কাছে ফের পুলিশ তাঁর পথ আটকায়। সুকান্ত কারণ জানতে চান। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকেরা কোনও স্পষ্ট কারণ জানাতে পারেননি বলে সুকান্তের অভিযোগ। কিছু ক্ষণ পরে সুকান্তকে জানানো হয়, রজতশুভ্র বাড়িতে নেই। পুলিশের দেওয়া এই তথ্য খণ্ডন করতে রজতশুভ্রের বাড়িতে বসে তাঁকে পাশে নিয়েই ভিডিয়ো রেকর্ড করে সুকান্তকে পাঠান বিজেপি নেতা সৌরভ শিকদার। তার পরেও , সুকান্তকে এগোতে দেয়নি। ফলে রজতশুভ্র নিজেই বাড়ি থেকে বেরিয়ে হেঁটে হেঁটে পূর্ণ সিনেমার কাছে যান। সুকান্তের সঙ্গে রাস্তাতেই তাঁর দেখা হয়। সুকান্তকে তিনি বলেন, ‘‘আমার বাড়ি যাওয়ার পথে আপনি এ রকম পুলিশি হেনস্থার মুখে পড়েছেন
চিকিৎসক রজতশুভ্র মজুমদার বলেন, হ্যাঁ। ওর সঙ্গে কথা হয়েছিল। আমি মিষ্টি সাজিয়ে বসে আছি। আমরা একটু মিষ্টি খাব। কিন্তু শেষ অবধি সেটা আর হয়ে ওঠেনি বলেই উনি জানান। এখন আমার মনে হয়, ছেড়ে দিলে আমরা একটু চা মিষ্টি খেতে পারি।’ পাশাপাশি তিনি আরও বলেন, আমাকে ভয় দেখিয়ে খুব একটা লাভ হবে না। আমি কী ওরা জানেই না।
হিটলারের আমলকেও ছাপিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলেছেন সুকান্ত মজুমদার।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...

তাপপ্রবাহে জ্বলছে বাংলা, ৪৪° ছুঁতে পারে পারদ; মালদহে ‘লু’-এর সতর্কতা

মালদহে তাপপ্রবাহের সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদহ: India Meteorological...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img