Newsbazar24:মালদায় রাজ্য সড়ক অবরুদ্ধ করে সমাবেশ করার জন্য সিপিআইএম-এর একাধিক নেতৃত্বের বিরুদ্ধে সুয়োমোটো মামলা করেছে ইংরেজবাজার থানার পুলিশ। এই মামলা প্রসঙ্গে বুধবার সিপিআইএম জেলা সদর দপ্তর মিহির দাস ভবনে সাংবাদিক সম্মেলন করে সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র বলেন, গত ২৪ শে জানুয়ারি অনুষ্ঠিত সভার জন্য প্রথমে ইংরেজবাজার শহরের বৃন্দাবনী মাঠ চেয়েছিল তারা। কিন্তু জেলা প্রশাসনের টালবাহানায় তারা কোর্টে যান। হাইকোর্ট মালদহ কলেজ মাঠেও সভা করার অনুমতি দেয়। কিন্তু পরীক্ষার কারণ দেখিয়ে সেটিও বাতিল করা হয়। তার পর তারা বাধ্য হয়ে ইংরেজবাজার শহরের রথবাড়ি এলাকার রাজ্য সড়কের ওপরে জনসভা করার সিদ্ধান্ত নেয় তারা। এবং সফলভাবে সেখানে সভা অনুষ্ঠিত হয়।
সেদিনের সভায়সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় শতরূপ ঘোষ রাজ্য সিপিএমের প্রথম সারির নেতৃত্ব ছিলেন।
এ বার বিনা অনুমতিতে রাজ্য সড়কে অবরোধ করে সভা করার জন্য ইংলিশ বাজার থানার পুলিশ সুয়োমোটো মামলা করে। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জী, শতরূপ ঘোষ জামিল ফেরদৌস সহ একাধিক রাজ্য ও জেলা নেতৃত্ব পাশাপাশি কুড়িজন বাইক আরোহীর বিরুদ্ধে মামলা করে।
কৌশিক আরও বলেন,’বিরোধীপক্ষ হিসাবে সিপিএম ক্রমশ উঠে আসছে। তাই সিপিএমকে আটকানোর সমস্ত রকম প্রয়াস অপদার্থ প্রশাসন ও তৃণমূল দল করেছে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে। আমরা এসডিও সহ প্রশাসনকে আদালতে দাঁড় করাব। পুলিশ তৃণমূলের হয়ে এই ষড়যন্ত্র করেছে ।





