সিঙ্গুরে ডাকাতির ছক বানচাল, আগ্নেয়াস্ত্র ও ভোজালি সহ গ্রেপ্তার বিহারের ৪ দুষ্কৃতী

Newsbazar24:ডাকাতির আগেই বড়সড় সাফল্য পেল হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ভোজালিসহ চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা প্রত্যেকেই বিহারের নওয়াদা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

​পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে সিঙ্গুর থানার নাইট আরটি অফিসার এসআই দীপক কান্তি দত্ত ও তাঁর দল নসিবপুর পাম্প সংলগ্ন এলাকায় টহল দিচ্ছিলেন। সেই সময় একটি মারুতি ওমনি গাড়ি যার নাম্বার WB52P 4806 সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশ গাড়িটিকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে উদ্ধার হয় দুটি দেশি পাইপগান, দুই রাউন্ড গুলি এবং একটি লোহার ভোজালি। ​

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাজ কুমার মাহাতো (৪৮), বিশাল কুমার (১৯), গুলশন কুমার (২৫) এবং রাকেশ কুমার (২৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে, তারা ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, উপেন্দ্র যাদব নামে তাদের আরও এক সঙ্গী ছিল, যে পুলিশের ধাওয়া করার সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার বাড়িও বিহারের নওয়াদা জেলায়।
​ধৃতদের বিরুদ্ধে সিঙ্গুর থানায় নির্দিষ্ট ধারায় এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত চারজনকেই আজ চন্দননগর এসিজেএম (ACJM) আদালতে পেশ করা হয়। পলাতক সঙ্গীর খোঁজ পেতে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের পক্ষ থেকে ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img