Newsbazar24 :সামাজিক কল্যাণমূলক কাজে শহরের বাঁধ রোডের মহিলা কল্যাণ সমিতির সদস্যারা। তারই অংশ হিসেবে দহে রক্ত সংকটের কথা মাথায় রেখে এদিন তারা আয়োজন করল একটি রক্তদান শিবিরের। রবিবার সকালে স্থানীয় অভয় ক্লাব প্রাঙ্গণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি দুস্থ মহিলাদের কল্যাণে পাঁচটি সেলাই মেশিন তুলে দেন ভারত সেবাশ্রম সংঘের সাহাপুর শাখার স্বামীদের হাতে। জানা গেছে
এই রক্তদান শিবিরে মোট ৬০ জন রক্তবন্ধু রক্তদান করেন। শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মহিলা কল্যাণ সমিতির সম্পাদক রাজশ্রী ঘোষ,শিবিরের অন্যতম উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী, অভয় ক্লাবের সম্পাদক সুভাস আগরওয়ালা , মালদা জেলার উপমুক্ত স্বাস্থ্য আধিকারিক ডাঃ অমিতাভ মন্ডল, ভারত সেবাশ্রমের মঠাধ্যক্ষ স্বামী শিবসুন্দরানন্দ মহারাজ , ইংলিশ বাজার পৌরসভার উপ পৌর প্রধান সুমলা আগরওয়ালা,সেন্ট জন অ্যাম্বুলেন্সের রক্তদান আন্দোলনের সমাজকর্মী অনিল কুমার সাহা, মালদা মেডিক্যাল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক সান্তনা চট্টোপাধ্যায় প্রমূখ। শিবিরে মহিলা কল্যাণ সমিতির পক্ষ থেকে ছয়টি সেলাই মেশিন ভারত সেবাশ্রমের মহারাজের হাতে তুলে দেওয়া হয়। সকলকে ধন্যবাদ জানান মহিলা কল্যাণ সমিতির সভাপতি অঞ্জলি দাস।






