সাত সকালে রাস্তার পাশে পুকুর থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ

Newsbazar24 :গোটা রাত নিখোঁজ থাকার পর সাত সকালে রাস্তার পাশে পুকুর থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। রবিবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হল মালদার মানিকচক থানার মথুরাপুর নিমনগর এলাকায়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম কৃষ্ণ মন্ডল। বয়স ৪০ বছর। বাড়ি মথুরাপুর নিমনগর গ্রামে।তিনি মাঝেমধ্যে শ্রমিকের কাজ করতে যেতেন। আবার বাড়িতে থাকাকালীন মথুরাপুর সাপ্তাহিক হাটে চায়ের দোকান করতেন। সেই মতোই তিনি শনিবার মথুরাপুর হাটে দিনভর চায়ের দোকান করেন। কিন্তু দোকান করার পর রাতে আর বাড়ি ফেরেন নি। পরিবারের লোকজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন হদিশ পাননি। এরপর রবিবার সাত সকালে গ্রাম থেকে সামান্য কিছুটা দূরেই রাস্তার পাশে এক পুকুরের মধ্যে তার মৃতদেহ ভাসতে দেখতে পান গ্রামবাসীরা। সেই সঙ্গে লক্ষ্য করেন পুকুরের পাশে তার সাইকেল পড়ে রয়েছে। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে এলাকায় জোর চাঞ্চল্য ও সোরগোল তৈরি হয়। ঘটনায় পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। পরিবারবর্গ সহ গ্রামবাসীরা জানান, কৃষ্ণ মন্ডল প্রচন্ড মদ্যপান করত। সম্ভবত রাতে মদের নেশায় চুর হয়ে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় কোনভাবে রাস্তার পাশে পুকুরে পড়ে যান। ফলে পুকুরের জলে ডুবে তার মৃত্যু হয়। তবে পুকুরে পড়ে মৃত্যু, নাকি অন্যকিছু তা খতিয়ে দেখতে মানিকচক থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img