সহজ পদ্ধতিতে বাড়ির টবে জবা চাষ, রইলো গুরুত্বপূর্ণ ট্রিকস

-:পরিচয়:-

আমাদের দেশের এক অতি প্রচলিত ফুল হলো জবা যা “চিনা গোলাপ বা রোজমেলো” নামেও পরিচিত| শুধু পুজোর ক্ষেত্রেই নয়, জবা ফুলে থাকে রোগ-প্রতিরোধ ক্ষমতাও| আবার, মহিলারা এই জবা ফুল ব্যবহার করে বাড়িয়ে তোলেন চুলের সৌন্দর্য্য| দেখে নিন, কিভাবে সহজেই বাড়িতে টবের মধ্যে রকমারি রঙের জবা ফুলের চাষ করবেন|

==============================================================================

-:চারা নির্বাচন :-

প্রথমে, নার্সারী থেকে ছোট আকারের বেশ মোটা কাণ্ডের সুস্থ চারা সংগ্রহ করতে হবে | জবা গাছের জন্য প্রয়োজনীয় ১২ ইঞ্চি টব | এছাড়া, বড় সিমেন্টের ব্যাগেও চাষ করতে পারেন জবা

==============================================================================

  -:মাটি প্রস্তুতি:-

যে কোনো মাটিতেই জবা গাছ জন্মায় | তবে, বেলে দোঁআশ মাটি  এই চাষের জন্য উপযুক্ত | টবে চারা রোপণের আগে ৫০% বেলে দোঁআশ মাটি, ৪০% শুকনো গোবর এবং ১০% লাল সিলেকশন বালি মিশিয়ে মাটি বানিয়ে ফেলতে হবে | এর সাথে, দুমুঠো ছাই ও এক মুঠো হাঁড়ের গুঁড়োও মিশিয়ে নিতে পারেন | এটি করলে, মাটির উর্বরতা বজায় থাকবে বহুদিন | চারা রোপণের পর ধীরে ধীরে চাপ দিয়ে গোড়ার মাটি শক্ত করতে হবে | “ঝিনুক চুন” ৫ লিটার জলে ১ চা চামচ মিশিয়ে মাটিতে প্রয়োগ করতে হবে | এছাড়াও, গাছে প্রচুর ফুল পেতে ১০ দিন ছাড়া ছাড়া সর্ষের খোল পচা জল দিতে হবে |

==============================================================================

 -:গাছের পরিচর্যা:-

গাছ লাগানোর পরক্ষনেই রোদে রাখা উচিত নয় | কয়েকদিন ছায়ায় রেখে তারপর রোদে রাখতে হবে | ভোরবেলা, সন্ধ্যেবেলা টবে জল দিতে হবে | দ্রুত বাড়তে শুরু করলে গাছকে সোজা রাখতে বাঁশের কঞ্চির সাহায্য নিতে হবে | বিশেষজ্ঞদের মতে, এই গাছকে বছরে দু’বার ছেটে দিতে হবে। ফাল্গুন-চৈত্র ও ভাদ্র-আশ্বিন মাসে গাছটিকে ছেটে দেওয়ার কাজ করতে হবে। সব সময় টবের মাটি আগাছামুক্ত রাখতে হবে।

==============================================================================

  -:কীটের আক্রমণ:-

জবা গাছে ছত্রাক ও মিলিবাগের আক্রমণ হয় খুব বেশি | এছাড়াও , জবা গাছের পাতা অনেকসময় হলুদ হয়ে যায় এবং গাছে সাদা পোকা দেখা যায় |

==============================================================================

  -:প্রয়োজনীয় কীটনাশক:-

জবা গাছের জন্য বাড়িতেই কীটনাশক বানানো যায় | ১টি ছোট দেশি পেঁয়াজ, ১ চা চামচ সাদা গোল মরিচ এবং ১টি ছোট রসুন ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে মিশ্রণটি ১ লিটার জলে গুলিয়ে ১ টেবিল চামচ “ট্রিকস” লিকুইড ডিসওয়াশ মিশিয়ে বোতলে রেখে দিতে হবে | এরপর মিশ্রণটি ছাঁকনির সাহায্যে ছেঁকে পরিষ্কার তরলটুকু গাছের ডালে, পাতার নিচে স্প্রে করতে হবে | তবে, খেয়াল রাখতে হবে স্প্রে করার সময় মিশ্রণটি যেন মাটিতে না পরে, তাই মাটিতে খবরের কাগজ বিছিয়ে দিতে হবে |গাছের পাতা হলুদ হলে, গোড়ায় ১০ দিন ছাড়া সৈন্ধব লবণ দিতে হবে |

গাছের প্রয়োজনীয় পুষ্টির জন্য, ভাতের মারের সাথে তিনভাগ জল মিশিয়ে তা বিকেলে গাছের গোড়ায় অন্তত সপ্তাহে একদিন প্রয়োগ করতে হবে | এতে জবা গাছটি প্রয়োজনীয় পুষ্টি পাবে|

সপ্তাহের সেরা

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

Topics

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img