Newsbazar24: সরস্বতী পুজোতেও কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করা হল। এই প্রথম এআই প্রযুক্তি দিয়ে সরস্বতী পুজো দাবি উদ্যোক্তাদের। পুরোহিতের প্রয়োজন হলো না।
বর্তমানে প্রযুক্তি নির্ভর AI-এর যুগে মানুষ কম সময়ে কাজ শেষ করতে চায়। স্বাভাবিকভাবেই AI-এর ছায়া পড়ল সরস্বতী পুজোতেই। আগেও হলুদ শাড়ি-পাঞ্জাবি পরে মায়ের সামনে বসে সকলে অঞ্জলি দিতেন। বিদ্যা-বুদ্ধি চান মায়ের কাছে। পুরোহিতের মুখে মন্ত্রউচ্চারণ শুনে সকলে অঞ্জলি দিতেন, কিন্তু এবার বিদ্যা-বুদ্ধির দেবীর পুজোয় মন্ত্র উচ্চারণ করল AI। সেই শুনেই সকলে দিলেন পুষ্পাঞ্জলি।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে হল বনগাঁর সুভাষপল্লির বাসিন্দা সুশোভন ঘোষের উদ্যোগে সরস্বতী পুজো । কৃত্রিম বুদ্ধিমত্তা করে দিল পুরোহিতের কাজ। আগে পুরোহিত না পাওয়া গেলে অনেকেই দাঁড়িয়ে থাকতেন রাস্তার মোড়ে। একজন পুরোহিতকে দেখলেই অপহরণ করার মত করে তুলে নিয়ে যাওয়া হত। সেই দিন এবার বোধহয় শেষ হতে চলল।
খরচ বেড়েছে, দাম পাচ্ছেন না-সরস্বতী প্রতিমায় লাভ নিয়ে দুশ্চিন্তা মৃৎশিল্পীদের
সুশোভন ঘোষ জানান পুরোহিতের অপেক্ষায় থাকার সমস্যা দূর করতেই তাঁর মাথায় ভাবনা আসে। AI সঠিক ভাবে মন্ত্রোচ্চারণ করতে পারে । পুরোহিত ছাড়াও পুজো সম্ভব সেই চিন্তা থেকেই মোবাইলের মাধ্যমে এআই ব্যবহার করে মন্ত্র যাচাই করে দেখেন। সফল হতেও পরিবারের সদস্য ও প্রতিবেশীরা একযোগে মন্ত্র উচ্চারণ করে পুজো শেষ করেন।
‘কৃত্রিম সূর্য’ দিয়ে বিশ্ব রেকর্ড, পারমাণবিক ফিউজনে ঐতিহাসিক সাফল্য চীনের
পাড়ার ছোট থেকে বয়স্করা সকলে এই অভিনব উদ্যোগে সামিল হন, নতুন এই উদ্যোগকে সত্যি অবাক এলাকাবাসীরা। সুশোভন বলেন, ‘হাতের কাছে তো সবারই এখন মোবাইল, ইন্টারনেট রয়েছে। ভাবলাম, AI দিয়ে কিছু করা যায় কি না দেখা যাক। দেখলাম, পঞ্জিকার নিয়ম মেনেই পুরো কাজটা করে দিল AI। সংস্কৃততেই মন্ত্রপাঠ হয়েছে। নিজেদের মতো করেই পুজো করতে পেরেছি।’



