সরস্বতী পুজোকে কেন্দ্র করে প্রতিমা বিক্রির হিড়িক মালদার বিভিন্ন বাজারে

newsbazar24 ঃ শুক্রবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিমা কিনতে মালদার রথবাড়ি ও সিমেট্রি রোডের প্রতিমা বাজারে ভিড় জমাতে শুরু করেছেন ক্রেতারা। সব বয়সের পুরুষ ও মহিলা বিভিন্ন দামে তাদের পছন্দের প্রতিমা কিনছেন। প্রতিমা নির্মাতা মন্টু চন্দ্র পাল, দিলীপ পাল, দয়াল চন্দ্র পাল, ধীরেন চন্দ্র পাল জানান, এবার প্রতিমার আকার ভেদে ছোট, মাঝারি ও বড় প্রতিমা ৭০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রবীণ প্রতিমা নির্মাতা মন্টু চন্দ্র পাল ‘নিউজ বাজার ২৪’-কে বলেন, এবার তিনি বিক্রির জন্য ১৫০টি প্রতিমা তৈরি করেছেন।

প্রতিমা দাস, মিন্টু চন্দ্র দে এবং আশীষ দাস জানান, তারা বাড়িতে পূজার জন্য প্রতিমা কিনতে রথবাড়িতে এসেছেন। তারা স্বাভাবিক মূল্যের মধ্যে প্রতিমা কিনবেন। মঙ্গলবাড়ি তাঁতিপাড়ার বাসিন্দা মুক্তি দত্ত বাড়িতে সরস্বতী পূজা করবেন। তাই তিনি জানান যে তিনি ১৫০ টাকায় ছাঁচের একটি ছোট প্রতিমা কিনেছেন। নিমাই সরাই জিউর মন্দিরের পুরোহিত নেপাল চক্রবর্তী বলেন, মাঘ মাসের শুক্লপক্ষের শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করা হয়। সনাতন ধর্মের অনুসারীরা জ্ঞান অর্জনের আশায় সরস্বতী পূজা করেন।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img