Orxa Mantis e-bike: সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ই-বাইক লঞ্চ হল, এক চার্জে যাবে ২২১ কিমি

Newsbazar24:সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি এবং অত্যাধুনিক ফিচার সহ ই-বাইক বাজারে লাঞ্চ করেছে ভারতীয় জনপ্রিয় টু হুইলার সংস্থা অরক্সা এনার্জি। এটি তাদের প্রথম ব্যাটারি চালিত বাইক। ইলেকট্রিক বাইকের নাম অরক্সা ম্যান্টিস।এই বাইকের মাইলেজ একবার ফুল চার্জে ২২১ কিলোমিটার। যে ধরনের অত্যাধুনিক ফিচার এই বাইকে রয়েছে তা অন্যান্য ইলেকট্রিক বাইকে দেখা যায় না বলে দাবি কর্তৃপক্ষের।

দীর্ঘ ৬ বছরের পরিশ্রমের পর অবশেষে এই ব্যাটারি চালিত বাইক হাজির করতে পেরেছে তারা।অ্যালমুনিয়াম সাব-ফ্রেম দিয়ে তৈরি এই বাইক।
বাইকে রয়েছে ৮.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। রয়েছে লিকুইড কুল্ড মোটর যা সর্বোচ্চ ২৭ হর্সপাওয়ার এবং ৯৩ এনএম টর্ক তৈরি করতে পারে। বাইকের সর্বোচ্চ গতি ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে সময় নেয় ৮.৯ সেকেন্ড।
বাইকের রেঞ্জ ফুল চার্জে ২২১ কিলোমিটার। সঙ্গে থাকছে ১.৩ কিলোওয়াট স্ট্যান্ডার্ড চার্জার। যা ব্যাটারি ফুল চার্জ করতে সময় নেবে ৫ ঘণ্টা। তবে ৩.৩ কিলোওয়াট ফাস্ট চার্জারের বিকল্পও থাকবে। এই চার্জারের মাধ্যমে ২.৫ ঘণ্টার মধ্যে ০-১০০ শতাংশ ব্যাটারি চার্জ করতে পারবেন।
মোটরসাইকেলের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮০ মিলিমিটার। এছাড়াও বাইকে রয়েছে মডার্ন ৫ ইঞ্চি টিএফটি ডিজিটাল ডিসপ্লে যা অরক্সা অপারেটিং সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল হবে। বাইকে মিলবে সাইড-স্ট্যান্ড সেন্সর, ব্লুটুথ কানেকশন এবং স্মার্টফোন কানেক্টিভিটি।
ফোনের মাধ্যমে কানেক্ট করে বাইক চালাতে চালাতেই নেভিগেশন অ্যাসিস্ট্যান্স, ডিসপ্লে ফোন নোটিফিকেশন এবং রাইড অ্যানালিস করার সুবিধা পাওয়া যাবে। ভারতে এর দাম ৩ লাখ ৬০ হাজার টাকা (এক্স-শোরুম)। এর সঙ্গে পাবেন ১.৩ কিলোওয়াট আওয়ারের রেগুলার চার্জার।এই বাইক বর্তমানে বুক করার জন্য মাত্র ১০
হাজার টাকা জমা দিতে হবে। ২০২৪ সালের এপ্রিল মাস থেকে শুরু হবে বাইকের ডেলিভারি কোম্পানি সূত্রে এ কথা জানানো হয়েছে।

সপ্তাহের সেরা

পুরাতন মালদায় মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ২ শিশু, এলাকায় শোক

মহানন্দা নদীতে স্নান করতে নেমে নিখোঁজ ২ শিশু নিউজ বাজার২৪...

গাজোলে বিজেপি নেতার ছেলের উপর হামলার অভিযোগ, গুরুতর আহত যুবক

চায়ের দোকানে বসে থাকার সময় হামলার অভিযোগ নিউজ বাজার২৪ ডেস্ক...

মতিঝিলের হোটেলের বন্ধ ঘরে কী চলছিল? আচমকা হানা পুলিশের, পর্দাফাঁস বড়সড় মধুচক্রের

পুলিশের অভিযানে আটক ৪, উদ্ধার ৪ মহিলা মুর্শিদাবাদের লালবাগের মতিঝিল...

২১ মে বাংলার আবহাওয়ায় বড় বদল!কলকাতা-মালদায় বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

মাছ চাষ করলেই পাবেন মোটা টাকা! ৬০% পর্যন্ত ভরতুকি দিচ্ছে কেন্দ্র,রইল আবেদনের নিয়ম

কারা পাবেন মাছ চাষের সরকারি ভর্তুকি? নিউজ বাজার২৪ ডেস্ক ঃ...

Topics

পাকিস্তানকে ধুয়ে দিল বাংলাদেশ! টেস্ট সিরিজে ঐতিহাসিক হোয়াইটওয়াশ

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ল বাংলাদেশ নিউজ বাজার২৪ ডেস্ক : ক্রিকেট...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img