সবুজায়নের এক অভিনব উদ্যোগ, নিজের বিয়ের অনুষ্ঠানে অতিথিদের হাতে গাছের চারা তুলে দিলেন চুম্পি

Newsbazar24:গত এক দশকে শহরের পাশাপাশি গ্রামেও গাছের সংখ্যা কমে এসেছে। বিভিন্ন জায়গায় একাধিক গাছ কেটে ফেলা হয়েছে। তার পরিবর্তে নতুন গাছ লাগানো তো দূরের কথা। সেই জায়গায় তৈরি হয়েছে বড় বড় বাড়ি। নগরায়নের ছোঁয়া লাগছে গ্রামে-গঞ্জে । কিন্তু এর ফলে উষ্ণতাও প্রচণ্ড বেড়েছে। বৃষ্টির পরিমাণ কমছে জলের অভাব দেখা দিচ্ছে। এই বিষয়গুলো প্রচন্ডভাবে নাড়া দিয়েছে মালদার বাঙ্গিটোলার চুম্পি মালাকারের পরিবারকে। তারা সবুজায়নের এক অভিনব উদ্যোগ নিয়েছে। গত শনিবার ছিল, ক্ষুদ্র প্রয়াস স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যা চুম্পি মালাকার শুভ বিবাহ অনুষ্ঠান। এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় গাছের চারা।
পরিবারের সদস্যরা জানান, “আমরা চেয়েছিলাম এমন কিছু করতে যা শুধু স্মৃতি হিসেবে না থেকে সমাজের জন্যেও ভালো কিছু করে। তাই আমরা ঠিক করি, বিয়ের উপহার হিসেবে অতিথিদের হাতে গাছের চারা তুলে দেব। এই গাছগুলো বড় হলে আমাদের চারপাশের পরিবেশ আরও সবুজ ও সুন্দর হবে।”
চুম্পি মালাকার জানান, “আমি খুব খুশি যে আমার বিয়ের মাধ্যমে সমাজের জন্য একটি ভালো কাজ করা সম্ভব হয়েছে। এই গাছগুলো আমাদের ভালোবাসার প্রতীক হয়ে বেঁচে থাকবে।”

এই অনুষ্ঠানে আগত অতিথিরাও এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, “এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই গাছগুলো শুধু আমাদের বাড়ির সৌন্দর্য বাড়াবে না, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও সাহায্য করবে।”
এই উদ্যোগের মাধ্যমে চুম্পি মালাকারের পরিবার সমাজকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছে যে, প্রতিটি শুভ অনুষ্ঠানে আমরা চাইলে পরিবেশের জন্য ভালো কিছু করতে পারি। এই ধরনের উদ্যোগ আগামী দিনে আরও অনেক পরিবারকে অনুপ্রাণিত করবে বলে মনে করা হচ্ছে।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img