সত্যি কি সাপ শীতনিদ্রায় যায় ? কি বলছেন জীববিজ্ঞানীরা ?

news bazar24 : শীত পড়লেই আমাদের চারপাশ থেকে সাপ আর ব্যাঙ অদৃশ্য হয়ে যায়। কোথায় যেন চলে যায় এই দুই প্রানি । অনেকে বলে থাকেন শীতনিদ্রায় যায়! তবে বহুল প্রচলিত ‘শীতনিদ্রা’ বা ‘হাইবারনেশন’ শব্দটা আজকাল জীববিজ্ঞানীরা ব্যবহার করেন না। কারণ, এতে কিছু বিভ্রান্তি কর মতান্ততর সৃষ্টি হয়। সূক্ষ্ম বিচারে কৌশলগত ভুলও বটে। জীববিজ্ঞানীরা এখন শীতনিদ্রার পরিবর্তে বলে থাকেন ‘ব্রুমেশন’। শীতকালে সাপ-ব্যাঙ, সরীসৃপ ও উভচর প্রাণীরা ‘হাইবারনেশন’ নয় ‘ব্রুমেশন’-এ যায়। অর্থ প্রায় শীতনিদ্রার কাছাকাছি। ঠান্ডা রক্তের প্রাণীরা খুব শীতে এই ব্যবস্থা নেয়।
এরা কম সক্রিয় হয়ে দেহের শক্তি বাঁচায়। কোনো গর্তে বা খুপরিতে যেখানে ঠাণ্ডা পৌঁছতে পারেনা সেখানে গুটিশুটি হয়ে পড়ে থাকে। এটাই ব্রুমেশন।
আবার শীতের মধ্যে একটু গরম ভাব লাগলেই বাইরে ঘোরাফেরাও করে। খাবার খেয়ে আবার সেই গরম জায়গায় ঢুকে পরে।

শীতে সাপ কেন কাবু হয়ে পড়ে?

সাপকে সাধারণভাবে বলা হয় ‘ঠান্ডা রক্তের’ প্রাণী। এরা খাদ্য বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন তাপ ব্যবহার করে নিজ দেহের তাপমাত্রা স্থির রাখে না। বাইরের আবহাওয়ার তাপমাত্রার সঙ্গে ওদের দেহের তাপমাত্রা ভীষণ ভাবে ওঠা-নামা করে।
তবে জীববিজ্ঞানীরা এখন আর ‘ঠান্ডা রক্তের প্রাণী’ কথাটি ব্যবহার করেনা। বলা হয়, এরা পয়ক্যাল্যাথার্ম (Poikilotherm) বা একটোথার্ম (Ectotherm)। অর্থাৎ, এদের দেহের তাপমাত্রা স্থির থাকে না, ওঠানামা করে। অন্যদিকে মানুষ, পাখি প্রভৃতি চলতি কথায় উষ্ণ রক্তের প্রাণী। এখন উষ্ণ রক্ত না বলে বলা হয় হোমিওথার্ম (Homeotherm) প্রাণী।
বাইরের আবহাওয়া যে রকমই হোক না কেন, আমাদের দেহের তাপমাত্রা সব সময় প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস বা ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট থাকে। খাদ্য বিপাক প্রক্রিয়ায় সৃষ্ট তাপ ব্যবহার করে মানুষ সহ বিভিন্ন প্রজাতির প্রাণী দেহের তাপমাত্রা স্থির রাখি। বেশি শীতে লেপ মুড়ি দিয়ে আরামে ঘুমাই।

সপ্তাহের সেরা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

Topics

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...

বিরল সৌজন্য !বালুরঘাটে তৃণমূলের পার্টি অফিসের চাবি ফেরাল বিজেপি

কীভাবে ফিরল পার্টি অফিসের চাবি নিউজ বাজার২৪ ডেস্ক , বালুরঘাট:...

কুণ্ডলীতে কি মুখ্যমন্ত্রীর যোগ? শুভেন্দু অধিকারী-র গ্রহাবস্থায় বড় ইঙ্গিত ২০২৬-এ

শুভেন্দুর কুণ্ডলীতে কোন গ্রহ প্রভাবশালী নিউজ বাজার ২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img