সংসার সামলে সোনা জিতলেন মালদার তনুশ্রী…

পায়েল সেন (news bazar24) : খেলার জগত থেকে অবসর নেওয়ায় প্রায় ২০ বছর পরেও সোনা জিতলেন মালদার গৃহবধূ 38 বছরের তনুশ্রী লালা। ঘর সংসার সামলেও নতুন করে যে আবার যে কোন ভালো কাজ শুরু করা জায়,এবং অধ্যবসায় ভালো থাকলে যে সফল হওয়া যায় সেটা প্রমাণ করলেন তনুশ্রী ।
 জানা গেছে প্রায় ২০ বছর আগে খেলাধুলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। খেলাধুলার প্রতি ভালবাসা থাকলেও সাংসারিক চাপে খেলতে পারতেন না। তবে মনে ইচ্ছে ছিলো প্রবল ভাবে। আর এই ইচ্ছে শক্তি নিয়েই তাই তিন বছর আগে আবার খেলাধুলায় অনুশীলন শুরু করেছিলেন। আর তাতেই সাফল্য। ঘরে এবং বাইরে কাজ সামলে প্রাপ্ত বয়স্কদের ন্যাশনাল অ্যাথলেটিকস মিট হেঁটে সোনা জিতলেন মালদার গৃহবধূ ৩৮ বছরের তনুশ্রী লালা।

বাড়ি ইংরেজবাজার শহরের কৃষ্ণ পল্লী এলাকায়। স্বামীর সুব্রত লালা পেশায় বেসরকারি কর্মী। সম্প্রীতি চেন্নাইয়ের জহরলাল নেহেরু স্টেডিয়াম ৪২ তম ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় সেখানে তনুশ্রী ৫ কিলোমিটার হাঁটা এবং ১৫ কিমি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, হাঁটা প্রতিযোগিতায়  সোনা ও দৌড়ে ব্রোঞ্জ পদক প্রাপ্ত করেন তনুশ্রী।

 স্বামীও দুই ছেলেকে নিয়ে তার পরিবার। তনুশ্রী বলেন গত তিন বছর ধরে আমি অনুশীলন করছি পারিবারিক সমস্যায় বেশ কিছুদিন ধরে অনুশীলন চালাতে পারেনি ১৯ বছর বন্ধ রাখতে হয়েছিলো তাঁর খেলাধুলা। এরপর পরিবারের সহযোগিতায় তিনি আবার মাঠে অনুশীলন শুরু করেন। প্রতিদিনই প্রায় দু’ঘণ্টা সকালে ও বিকালে দেড়ঘন্টা অনুশীলন করতেন তিনি। তনুশ্রী জানান, আগামী তার লক্ষ্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়া তবে আর্থিক সংকটের জন্য কিছু সমস্যা রয়েছে। এদিকে তনুশ্রীর কোচ অসিত পাল জানান ছাত্রীর এই সাফল্যে তিনি তো খুশী হয়েছেন তার সাথে বড় আনন্দ পেয়েছেন  মালদাবাসী । কোন সংস্থার পক্ষে তাকে আর্থিক সহায়তা করা হলে তনুশ্রী আন্তর্জাতিক স্তরে ভারতের নাম উজ্জ্বল করবেন এটা আমার বিশ্বাস ।

সপ্তাহের সেরা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

Topics

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...

বিরল সৌজন্য !বালুরঘাটে তৃণমূলের পার্টি অফিসের চাবি ফেরাল বিজেপি

কীভাবে ফিরল পার্টি অফিসের চাবি নিউজ বাজার২৪ ডেস্ক , বালুরঘাট:...

কুণ্ডলীতে কি মুখ্যমন্ত্রীর যোগ? শুভেন্দু অধিকারী-র গ্রহাবস্থায় বড় ইঙ্গিত ২০২৬-এ

শুভেন্দুর কুণ্ডলীতে কোন গ্রহ প্রভাবশালী নিউজ বাজার ২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img