Monday, December 15, 2025
24 C
Kolkata

শিলচর রামনগর বাইপাসে জমি জবর দখল চেষ্টার অভিযোগ

news bazar24 : মূখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা‌র অবৈধভাবে জমি দখলকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি থাকা সত্ত্বেও ভু- মাফিয়ারা শিলচর রামনগরের বাইপাসের রাস্তার পাশে থাকা ২ বিঘা ১৪ কাটা জমি অবৈধভাবে মাটি ফেলে জমি জবর দখল করার অভিযোগ আনলেন জমি মালিক তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, বিগত কয়েক বছর পূর্বে তিনি এই জমিটি ক্রয় করেছিলেন সম্পূর্ণ জমির বৈধ কাগজপত্র যাচাই করে, কিন্তু বিগত কয়েক মাস থেকে হেলাল উদ্দিন লস্কর, রাজু সিনহা, সন্দীপ সিনহা, রানা সিনহা, অনুপম সিনহা, শাহজাহান আহমেদরা বলেন এই জমিটির কাটা প্রতি একলক্ষ টাকা করে যদি না দেন, তাহলে এই জমিটিতে কোনো ধরনের কাজ করতে দিবে না হুমকি প্রধান করেন। পরবর্তী সময়ে তাজুল ইসলাম চৌধুরী জমিটির সীমানায় বাঁশের বেড়া দিলে, বাঁশের বেড়া গুলোকে পরেরদিন রাত্রী খুলে ফেলে দেয়, বিষয়টি নিয়ে উত্তম কুমার সিনহা সঙ্গে ফোনে তাজুল ইসলাম কথা বললে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও প্রাননাশের হুমকিও দেয় বলে অভিযোগ ।

বর্তমানে উত্তম সিনহা ও তার গুন্ডা বাহিনীরা জমিটি থেকে সীমানার পিলার তুলে অবৈধভাবে মাটি ফালানোর কাজ করে যাচ্ছে, বিষয়টি নিয়ে রাঙ্গিরখাড়ী থানায় তাজুল ইসলাম চৌধুরী উত্তম কুমার সিনহা, হিলাল উদ্দিন লস্কর, রাজু সিনহা, সন্দ্বীপ সিনহা, রানা সিনহা, অনুপম সিনহা, শাহজাহান আহমেদ দের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগনামা দাখিল করেছেন বলে জানা গেছে , কিন্তু আজ অবধি রাঙ্গিরখাড়ী পুলিশ বিষয়টি সঠিক ব্যবস্থা নেয় নাই বলে জানান তাজুল ইসলাম চৌধুরী। তাই তিনি বাধ্য হয়ে এই বিষয়ে কাছাড়ের জেলা আয়ুক্ত এবং পুলিশ সুপারের দারস্থ হবেন। সংবাদ মাধ্যমের সাহায্যে আসামের মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্বশর্মা‌ সহ কাছাড়ের জেলা প্রশাসনের কাছে উনার জমিটিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে দেওয়া সহ অভিযুক্ত উল্লেখিত ভূ-মাফিয়া উপযুক্ত শাস্তি প্রদানের বিনম্র অনুরোধ জানান।

Hot this week

ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কিভাবে ক্রিসমাস উদযাপিত করে

Newsbazar24:ভারতে ক্রিসমাসের সময়, উৎসবের পরিবেশকে অনন্য ঐতিহ্য এবং রীতিনীতির...

বড়দিন কি? এর পটভূমিই বা কি

Newsbazar24:প্রতি বছর ২৫শে ডিসেম্বর পালিত হয় বড়দিন, যা...

ভোটার তালিকায় আজব গরমিল!বাবা ৬৩, ‘ছেলে’ ৫৯ ও ৫৮ মঙ্গলকোটে শোরগোল

শিরোনাম: ভোটার তালিকায় আজব বয়সের গরমিল, বাবা ৬৩—ছেলে ৫৯...

ফিরে দেখা ২০২৫: ঘটনা বহুল ২০২৫ এর স্মৃতি রোমন্থন

Newsbazar24:নতুন বছর আসন্ন। তার আগে আমরা মূল্যায়ন করতে বসেছি...

ফিরে দেখা ২০২৫:সাহিত্য , বিজ্ঞাপন ও রাজনীতিতে প্রয়াত ব্যাক্তিত্ব

Newsbazar24:২০২৫ সালটি নানা দিক থেকে স্মরণীয় হয়ে থাকবে। প্রযুক্তি,...

Topics

বহু প্রতিক্ষিত বেঙ্গল সুপার লীগের জমকালো উদ্বোধন মালদহ জেলা ক্রীড়া সংস্থার ময়দানে

Newsbazar24::শুরু হল বহুপ্রতীক্ষিত বেঙ্গল সুপার লিগ। ফুটবলে বাংলার...

আদিবাসীদের বীরযোদ্ধা শহিদ জিতু হেমব্রমের ৯৩তম আত্মবলিদান দিবস পালিত হল হবিবপুরে

Newsbazar24::সত্যং শিবং সুন্দরং সর্ব ভারত সাঁওতাল কমিটির উদ্যোগে আদিবাসীদের...

উৎসব চলাকালীন অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে গুলিবর্ষণ, মৃত অন্তত ১২

-নিউজ বাজার 24 ডেস্ক , ১৪ ডিসেম্বর, ২০২৫: অস্ট্রেলিয়ার...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img