Newsbazar24:পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির এই রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ মামলার বিষয়ে শুক্রবার সকাল থেকে সিজিও কমপ্লেক্সে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির ডিরেক্টর রাহুল নবীনের নেতৃত্বে এই বৈঠক চলছে
প্রসঙ্গত ইডি প্রধান রাহুল নবীন তিন দিনের সফরে বৃহস্পতিবার কলকাতায় আসেন। স্বাভাবিক ভাবেই ইডির আইপ্যাক এর অফিসে অভিযানে মুখ্যমন্ত্রী সাথে সংঘাতকে কেন্দ্র করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই শীর্ষ কর্তার সফর রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
বৈঠকে কলকাতায় বর্তমানে ইডির তদন্তাধীন একাধিক মামলার অগ্রগতি, রিপোর্ট এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে বালি পাচার, কয়লা পাচার, সাহারা মামলার পাশাপাশি পুরসভার একটি মামলার প্রসঙ্গও আলোচনায় ছিল বলে জানা গিয়েছে এছাড়াও এসএসসি সংক্রান্ত মামলার খোঁজও নেয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার
রাহুল নবীন এই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী নির্দেশনা কি দিয়েছেন যদিও ইডি আধিকারিকরা এই ব্যাপারে মুখে কোন এঁটেছেন।
প্রসঙ্গত সম্প্রতি আইপ্যাক-এর দপ্তরে তল্লাশি অভিযানকে কেন্দ্র করে যে নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার রেশ এখনও কাটেনি। বিষয়টি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। এমনকি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি মামলা করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।





