Newsbazar24:শতাব্দীরও বেশি প্রাচীন মালদা ড্রামাটিক ক্লাবের উদ্যোগে শুরু হল ১৭তম নাট্যমেলা ২০২৫।
শুক্রবার সন্ধ্যায় মালদা কলেজ অডিটোরিয়াম এর দুর্গা কিংকর সদনে নাট্য উৎসবের সূচনা হল। এই নাট্য উৎসবে সূচনা করেন বিশিষ্ট নাট্যকার চন্দন সেন। উপস্থিত ছিলেন মালদা ড্রামাটিক ক্লাবের সভাপতি ডি. সরকার, কার্যকরি সভাপতি সোমেশ দাস, সম্পাদক দেবাশিষ ভূতি, সহ সম্পাদক সৌরভ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আগামী রবিবার পর্যন্ত এই নাট্যোৎসব চলবে বলে জানা গিয়েছে।

প্রথম দিনের প্রথম নাটক পরিবেশিত হয় মালদা ড্রামাটিক ক্লাব প্রয়োজিত ‘পলাতক ও সেই মেয়েটা’, দ্বিতীয় নাটকটি ছিল হ য ব র ল প্রয়োজিত ও চন্দন সেন নির্দেশিত নাটক ‘অনিকেত সন্ধ্যা’। দ্বিতীয় দিনের প্রথম নাটক মালদা ড্রামাটিক ক্লাব প্রযোজিত ‘বিকল্প’, দ্বিতীয় নাটক হ য ব র ল প্রযোজিত ও চন্দন সেন নির্দেশিত ‘প্যাঁচে পঞ্চবাণ’।তৃতীয় ও শেষ দিনের নাটক নান্দী পাটের প্রযোজনায়,উজ্জ্বল চট্টোপাধ্যায়ের লেখা প্রকাশ ভট্টাচার্যের পরিচালনায় ‘চন্দ্রাবতী কথা’।





