Newsbazar24:;এসআইআর নিয়ে হয়রানি ছবি মালদহে চলছে বলে অভিযোগ। এবারে একটি বুথেই ১ হাজার ২০০ জন ভোটারের মধ্যে একযোগে ডাক পড়ল ৬১৭ জন ভোটারের। শুনানির নোটিশ পেয়ে হাজির সাত দিনের প্রসূতি মাও। সকাল থেকে চরম হয়রানীর এই ছবি মালদা জেলা স্কুলের। মালদহের ইংলিশ বাজার পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথ।
ভোটার সংখ্যা ১২০০-র মতো। এরমধ্যে ৬১৭ জনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে ডাকা হয় হিয়ারিং-এ। সেই নোটিশ হাতে নিয়ে শনিবার সকাল থেকেই মালদা জিলা স্কুলের হিয়ারিং কেন্দ্রে ভিড় জমান ১৬৩নং বুথের ভোটাররা। তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হিয়ারিং পর্বে অংশ নেন। তাদের সঙ্গেই হিয়ারিং পর্বে অংশ নিতে দেখা যায় মাত্র সাত দিন আগে সিজার করে কন্যা সন্তানের জন্ম দেওয়া এক মাও হাজির হয়েছিলেন আজ এই শুনানি কেন্দ্রে। অসুস্থ অবস্থায় স্বামী এবং মার কাঁধে ভর করে টোটোতে করে দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন।
যা নিয়ে তিনি সহ তার পরিবারবর্গ অকারণে হয়রানি করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। একই অভিযোগ করেন ১৫নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ এবং তৃণমূল পরিচালিত, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা। তারা গোটা ঘটনায় বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন। যদিও এই হয়রানির পেছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে বলে দাবী করেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস।





