Newsbazar24 আগামীকাল ধনতেরাস।ধুমধাম করেই দেশজুড়ে পালিত হবে ধনতেরাস। একটা সময় বাংলাতে ধনতেরাসের রেওয়াজ অতটা প্রচলিত না হলেও, গত কয়েক বছরে বঙ্গবাসীও ধনতেরাসের উৎসবে সামিল হচ্ছে। ধনতেরাসের দিনে সোনা, রুপোর জিনিসপত্রের পাশাপাশি ঝাড়ু, মাটির প্রদীপ, হাঁড়ি সহ অন্য জিনিসও ব্যাপক দামে বিক্রি হয়। এই ধনতেরাসে এবারে চড়া দামে বিকাচ্ছে ঝাড়ু ও মাটির তৈরি জিনিস।
ধনতেরাস উপলক্ষে ঝাড়ু কেনার জন্য ঝাঁপিয়ে পড়েছে বাঙালী। হাটে – বাজারে মায় পাড়ার দোকানে পসরা সাজিয়ে বিক্রি হচ্ছে ঝাঁটা। দর দাম করে তা থেকে পছন্দেরটা বেছে নিচ্ছেন আনেকেই।
সোমবার মালদা জেলার রথবাড়ি বাজারের পাশাপাশি চিত্তরঞ্জন বাজার, মকদমপুর বাজার, গৌড় রোডের বাজার পুরাতন মালদহের রাজীব গান্ধী বাজারে ঝাড়ু ও মাটির জিনিস কিনতেও দোকানে দোকানে খরিদ্দারদের ভীড় ছিল চোখে পড়ার মতোই। খুচরো এক একটি ঝাড়ু ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। স্বাভাবিকভাবেই খুচরো বিক্রেতারা খুবই খুশি।





