লক্ষ্মী পূর্ণিমাতে নারী শক্তির জয়, ১৮ টি যমজ সন্তানের জন্ম বর্ধমান মেডিকেল কলেজে

news bazar24 ঃ লক্ষ্মী পূর্ণিমার মধ্যেই তাজ্জব ঘটনা ঘটলো বর্ধমান মেডিকেল কলেজে ! ২৪ঘন্টার মধ্যে এই হাসপাতালে ১৮ টি যমজ সন্তানের জন্ম হয়েছে। রাজ্যের কোন হাসপাতালে শেষ কবে এই ছবি দেখা গিয়েছিল তা কেউ মনে করতে পারছেন না।

হাসপাতালের সুপার তাপস ঘোষ জানিয়েছেন, নবজাতকের মধ্যে ১১ জনই কন্যাসন্তান। মাত্র 7 টি পুত্র। এমনকি জন্মের পর থেকে কারো কোনো শারীরিক অসুস্থতা দেখা যায়নি। মায়েরাও সুস্থ আছেন। তবে চার শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে কম বলে জানা গেছে। তাদের এনআইসিইউতে রাখা হয়েছে। তবে শারীরিক অবস্থা খারাপ নয়।

তাপস বাবু আরও জানান, যমজ সন্তানের জন্ম সবসময়ই ঝুঁকিপূর্ণ। জুনিয়র ডাক্তাররাও সিনিয়র ডাক্তারদের সাথে হাত মিলিয়ে এই অসাধ্য সাধন করেছেন।

এদিকে ১৮টি যমজ সন্তানের জন্মে আনন্দে মুখরিত গোটা হাসপাতাল। প্রসূতি বিভাগের প্রধান মলয় সরকার বলেন, এখানে অনেক গর্ভবতী মহিলাকে রেফার করা হয়। এর ফলে মাতৃ মা বিভাগে সব সময় ভিড় লেগে থাকে । অনেক ক্ষেত্রেই , ঝুঁকিপূর্ণ প্রসব করাতে হয় । পরিসংখ্যান দেখায় যে গড়ে ৮০০ টি জন্মের ফলে একটি যমজ হয়। কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ বিপরীত। তিনি আরও বলেন যে একটি কেস বাদে, সমস্ত ডেলিভারি সিজারিয়ান মাধ্যমে হয়।

আরও তথ্য দিয়ে চিকিৎসক সুপ্রতীক বোস বলেন, যাদের এই হাসপাতালে প্রসব করানো হয়েছে সেই সব মায়েদের সবার বাড়ি বর্ধমানে নয়। কারও বাড়ি বাঁকুড়ায়, কারও বাড়ি হুগলিতে, কারও বাড়ি নদীয়ায়। একজনের বাড়িও ঝাড়গ্রামে। কেউ কেউ পূর্ব বর্ধমানে। তবে যমজ সন্তানের জন্মে খুশি পরিবারের সবাই।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img