রাম নবমী উপলক্ষে রেলের ‘ভারত নেপাল আস্থা যাত্রা” নামের এই  ট্যুর প্যাকেজ, টিকিট এখনও আছে

news bazar24, দিল্লি: যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য সুখবর ।১০ দিন এবং ৯ রাতের এক ট্যুর প্যাকেজে নিয়ে আসলো ভারতীয় রেল। চলতি নবরাত্রি উৎসব ও                               রাম নবমী উপলক্ষে এই ভ্রমণ প্যাকেজ ।“ভারত নেপাল আস্থা যাত্রা” নামের এই  ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে আই আর সি টি সি। জানা গেছে,  ১০ দিন এবং ৯ রাতের এই ট্যুর প্যাকেজে ৪টি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং ঐতিহ্যবাহী স্থানে ঘোরা যাবে এই “ভারত নেপাল আস্থা যাত্রা” প্যাকেজে ।

ভারত সরকারের পরিকল্পনামত  “দেখো আপনা দেশ” উদ্যোগের অধীনে, এই ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে। ট্রেনের এই যাত্রা কালে অযোধ্যা, বারাণসী ও প্রয়াগরাজ সহ নেপালের পশুপতিনাথ (কাঠমান্ডু)-এর মতো ধর্মীয় ও পর্যটন স্থানগুলি ঘুরে দেখার সুযোগ পাবেন পর্যটকরা।

ট্রেনটি কোথায় থেকে যাত্রা শুরু করবে ?

 “ভারত নেপাল আস্থা যাত্রা” ট্রেনটি পঞ্জাবের  জলন্ধর থেকে চলবে, কিন্তু ট্রেনে উঠতে হবে দিল্লির সফদরজং থেকে। আগামি শুক্রবার (৩১ মার্চ) থেকে ভারত-নেপাল আস্থা যাত্রা শুরু হবে।টিকিত এখনও পাওয়া যাচ্ছে।

দর্শনীয় স্থান কি কি ?

 “ভারত নেপাল আস্থা যাত্রা”র  ১০ দিনের সফরে এই ট্রেনের  ভ্রমণার্থীরা অযোধ্যার রাম জন্মভূমি মন্দির, হনুমান গড়ি, সরযু ঘাট, নন্দীগ্রাম; কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির, দরবার স্কোয়ার, স্বয়ম্ভুনাথ স্তূপ; বারাণসীর তুলসী মানস মন্দির, সংকটমোচন মন্দির, কাশী বিশ্বনাথ করিডোর এবং মন্দির, বারাণসী ঘাটে গঙ্গা আরতি এবং গঙ্গা-যমুনা সঙ্গম; প্রয়াগরাজের হনুমান মন্দির ঘুরে দেখতে পারবেন। এছাড়া, জলন্ধর, লুধিয়ানা, চণ্ডীগঢ়, আমবাবা, কুরুক্ষেত্র, পানিপথ, দিল্লি, গাজিয়াবাদ, আলিগড়, টুন্ডলা, ইটাওয়া, কানপুরের উপর দিয়ে যাবে ট্রেনটি।

এই ট্যুর প্যাকেজের খরচ ?

রেল জানিয়েছে এই ট্যুর প্যাকেজে থার্ড এসি ক্লাসের ৬০০টি আসন আছে। এর মধ্যে ৩০০টি হবে স্ট্যান্ডার্ড শ্রেণির এবং বাকি ৩০০টি সুপিরিয়র শ্রেণির।

একজন  যাত্রীর জন্য সুপিরিয়র শ্রেণির খরচ হবে ৪১,০৯০ টাকা, দুইজন যাত্রীর জন্য সুপিরিয়র শ্রেণির খরচ মাথাপিছু ৩১,৬১০ টাকা, আর শিশু-সহ (বয়স ৫-১১) তিনজনের ক্ষেত্রে মাথাপিছু খরচ ২৮,৪৫০ টাকা।যাত্রা কালে রেলের সিস্টেম অনুযায়ী আসন বণ্টন করা হবে।

 অন্যদিকে একক যাত্রীর জন্য স্ট্যান্ডার্ড ক্লাসের খরচ ৩৬,১৬০ টাকা, দুই যাত্রীর জন্য স্ট্যান্ডার্ড ক্লাসের খরচ ২৭,৮১৫ টাকা এবং শিশু-সহ তিনজনের ক্ষেত্রে মাথাপিছু খরচ লাগবে ২৫,০৩৫ টাকা।

রাত্রি যাপনের ব্যবস্থা ?

 “ভারত নেপাল আস্থা যাত্রা”র এই প্যাকেজের সুপিরিয়র প্যাকেজ যাঁরা ভ্রমণ করবেন তাঁদের বিভিন্ন জায়গায় রাত্রি যাপনের ব্যবস্থা থাকবে এসি রুমে, আর স্ট্যান্ডার্ড প্যাকেজের যাত্রীরা থাকবেন নন-এসি রুমে।

তবে দুই প্যাকেজের  পর্যটকদের  নন এসি বাসে সমস্ত দর্শনীয় স্থানগুলিতে নিয়ে যাওয়া হবে। ভ্রমণ বীমা, ট্রেনে নিরাপত্তা এবং সমস্ত প্রযোজ্য কর এই প্যাকেজের মধ্যেই অন্তর্ভুক্ত থাকছে।

 

সপ্তাহের সেরা

গাজোলে গরু পাচারের অভিযোগ, মাঝরাস্তায় পিকআপ ভ্যান আটকে উদ্ধার ১১ টি গরু

কীভাবে আটক হল গরু বোঝাই ভ্যান ? নিউজ বাজার২৪ ডেস্ক...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা,কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার ইডির

কেন গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস? নিউজ বাজার২৪ ডেস্ক :...

বিনীত গোয়েল সহ ৩ আইপিএস সাসপেন্ড, শুভেন্দুর মাস্টারস্ট্রোকে কি বললেন অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নিউজ বাজার২৪ ডেস্ক ...

মাঝরাতে মালদহে পুলিশের মেগা অপারেশন! ব্যাগ খুলতেই চোখ কপালে কর্তাদের

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্য জুড়ে...

Topics

১০ ঘণ্টার ম্যারাথন জেরা,কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার ইডির

কেন গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস? নিউজ বাজার২৪ ডেস্ক :...

বিনীত গোয়েল সহ ৩ আইপিএস সাসপেন্ড, শুভেন্দুর মাস্টারস্ট্রোকে কি বললেন অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নিউজ বাজার২৪ ডেস্ক ...

মাঝরাতে মালদহে পুলিশের মেগা অপারেশন! ব্যাগ খুলতেই চোখ কপালে কর্তাদের

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্য জুড়ে...

পাকিস্তানের সঙ্গে আলোচনা চাই? আরএসএস নেতার মন্তব্যে তোলপাড় দেশজুড়ে

পাকিস্তান নিয়ে আরএসএস নেতার বড় মন্তব্য নিউজ বাজার২৪ ডেস্ক :...

উত্তরে বৃষ্টি, দক্ষিণে অস্বস্তি: ১৬ মে বঙ্গে ঢুকছে বর্ষা? কী জানাল হাওয়া অফিস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা: রাজ্যে...

মমতার এনরোলমেন্ট বৈধ ? ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব বার কাউন্সিল অফ ইন্ডিয়ার

আদালতে মমতার উপস্থিতি ঘিরে বিতর্ক নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img