রাম নবমীর পুজা করার সেরা সময় কখন ? কিভাবে করবেন এই পুজা ? 

news bazar24 : সারা বিশ্বে হিন্দু ধর্মের মানুষেরা  রাম নবমীর উৎসবটি পালন করেন ভগবান রামের জন্মবার্ষিকী উপলক্ষে। প্রতি বছর বাংলা পঞ্জিকা মতে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালন করা হয় রাম নবমীর পবিত্র উৎসব। এই বছর ২০২৪ সালে, ১৭ এপ্রিল পালিত হবে রাম নবমী। পঞ্জিকা অনুসারে, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি শুরু হবে ১৬ এপ্রিল, মঙ্গলবার দুপুর ১:২৩ মিনিটে এবং এই রাম নবমী তিথি  শেষ হবে ১৭ এপ্রিল, বুধবার বিকেল ৩:১৫ মিনিটে।

অর্থাৎ উদয় তিথি অনুযায়ী রাম নবমী উৎসব পালন করা হবে ১৭ এপ্রিল। বাংলা পঞ্জিকা অনুসারে পুজোর শুভ সময় শুরু হবে ১৭ এপ্রিল, সকাল ১১:১০ মিনিটে এবং শেষ হবে দুপুর ১:৪৩ মিনিটে।

এছাড়া  রাম নবমীর গোধূলি মুহুর্ত শুরু হবে এদিন সন্ধ্যা ০৬:৪৭ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ০৭:০৯ মিনিটে।

শুভ যোগ

২০২৪ এর  রাম নবমীর দিনে  নাম ,যশ ঐশ্বর্যয়ের প্রতীক  রবি যোগ তৈরি হচ্ছে। জ্যোতিষ শাস্ত্র মতে রবি যোগকে খুব শুভ বলে মনে করা হয়। এই যোগে সূর্যের প্রভাব পড়ে, ফলে  এই যোগে উপাসনা করলে যেকোনও সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

কোথায় কিভাবে করবেন রাম নবমীর পুজা ?

আপনি চাইলে নিজের বাড়িতেও করতে পারবেন রাম নবমীর পুজো। এই পুজোর জন্য পুজোর স্থানে একটি লাল রঙের কাপড় বিছিয়ে দিতে হবে। এই ছবির উপর একটি রাম ঠাকুরের পরিবারের ছবি স্থাপন করতে হবে। 

এই মূর্তি বা ছবিতে যেন থাকে  ভগবান রাম, শ্রী রামের ভাই লক্ষ্মণ, মাতা সীতা এবং হনুমানজি। 

এরপর চন্দন বা রোলি দিয়ে সবাইকে তিলক লাগিয়ে অর্পণ করতে হবে আতপ চাল , অক্ষত, ফুল ইত্যাদি। প্রদীপ জ্বালিয়ে আরতি করে রাম রক্ষা স্তোত্র, শ্রী রাম চালিসা এবং রামায়ণের শ্লোক পাঠ করতে হবে। ভোগ হিসেবে ছোলা ভাজা, বেসনের লাড্ডু , লুচি হালুয়া, ফল দিতে পারেন। 

সপ্তাহের সেরা

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

Topics

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img