রামায়ণ ও মহাভারতের যুগে কে করেছিলেন ”ছট পূজা ”? চারদিনের এই পুজোর ঐতিহ্যগত কাহিনী

news bazar24: কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলির পর কার্তিক শুক্লা চতুর্থী থেকে কার্তিক সপ্তমী পর্যন্ত চার দিন ধরে ছট পূজা করার প্রচলন হয়ে আসছে । সূর্য দেবতা ও তাঁর স্ত্রী উষার পূজার মাধ্যমে এই পূজা করা হয়। প্রধানত উত্তর ভারতে অর্থাৎ বিহার, ঝাড়খণ্ডে এই পূজার একটি বিশেষ ঐতিহ্য রয়েছে। তবে ভারতের অন্যান্য রাজ্যেও এই পূজার প্রচলন বেড়ে চলেছে । মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও নেপাল সহ বিভিন্ন রাজ্যে নিয়ম মেনে এই পূজা পালন করা হয়ে থাকে ।

 

কার্তিক মাসে ছট পূজা অনুষ্ঠিত হয় বলে একে ‘কার্তিক ছট’ পূজা বলা হয়। হিন্দু পুরাণ অনুসারে ছট পূজা হল সূর্য পাটনি ছঠি মাইয়া পূজা (ছট মাতার পূজা), ছট মাতাকে উষা নামে সম্বোধন করা হয়। ছট পুজোয় কোনো মূর্তি পুজো হয় না। ছট পূজার মাধ্যমে ভগবান সূর্য ও সূর্যের সঙ্গী ছঠি মাইয়া (উষার) পূজা করা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে ০৭ নভেম্বর, ২০২৪ বৃহস্পতিবার ছট পূজা উদযাপিত হবে।

 

ঋগ্বেদের শ্লোকগুলিতে সূর্যবন্দনার স্পষ্ট ইঙ্গিত রয়েছে। ভারতীয় সভ্যতার পাশাপাশি গ্রীক, রোমান, মিশরীয় ইত্যাদি সভ্যতার প্রধান দেবতা ছিলেন সূর্য। এভাবে ঊষাও একজন বৈদিক দেবী। বেদে উল্লিখিত হিসাবে, তিনি অতীতের দেবী এবং অশ্বিনীকুমারদের মা। তিনি অগ্নি, সোম এবং ইন্দ্রের পরে অন্যতম প্রধান বৈদিক দেবী। রাত্রি হল তার বোন যাকে হয়তো পরবর্তী পৌরাণিক সময়ে সন্ধ্যা ও ছায়া হিসেবে কল্পনা করা হয়েছে ।

ঐতিহ্যগত কাহিনী-

একটি ঐতিহ্যগত কাহিনী অনুসারে, শ্রীলঙ্কায় রাবণকে বধ করার পর শ্রী রাম দীপাবলির সময়ে অযোধ্যায় ফিরে আসেন। সেই রাতে , রাজ্যের সমস্ত নাগরিক রাজ্য জুড়ে ঘিয়ের প্রদীপ জ্বালান। রামের রাজ্যাভিষেকের পর, শ্রী রাম ও সীতা কার্তিক মাসের শুক্লা ষষ্ঠীতে উপবাস করেন এবং রামরাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে সূর্যদেবতার পূজা করেন। সপ্তমীর সূর্যোদয়ে তিনি আবার সূর্যের পূজা করে রামরাজ্য শুরু করেন।

রামায়ণে উল্লিখিত হিসাবে, শ্রী রামের কুলদেবতা সূর্যের জন্য রাম ও সীতা এই পূজা করেছিলেন। মহাভারতে উল্লেখ আছে, দ্রৌপদী ঋষি ধাম্যের পরামর্শে সূর্যের পূজা করে অক্ষয় পাত্র লাভ করেন।

মহাভারতের যুগে মহাবীর কর্ণ জলে কোমর অবধি গিয়ে সূর্যের পূজা করেছিলেন বলেও উল্লেখ আছে। আজও ছট পূজা উদযাপনকারীদের কোমর- জলে দাঁড়িয়ে সূর্যের পূজা করতে দেখা যায়। অন্য একটি প্রবাদ অনুসারে, পান্ডু ঋষি হত্যার পাপের প্রায়শ্চিত্ত করতে স্ত্রী কুন্তীর সাথে বনে থাকাকালীন সরস্বতী নদীর তীরে সূর্যের পূজা ও ব্রত করেছিলেন।

তাই মহাভারতেও ছট পূজার উল্লেখ আছে। সূর্যের পুত্র কর্ণ, যিনি সূর্যোদয়ের সময় সূর্য পূজা শুরু করেছিলেন। পুরাণ অনুসারে, ভগবান সূর্যের পরম ভক্ত ছিলেন কর্ণ।

মাহাত্ম্য

ছট পূজা ভারতে সূর্য পূজার জন্য বিখ্যাত পার্বণ। এটি বছরে দুবার পালিত হয় — প্রথমবার চৈত্র মাসে (চৈতি ছট) এবং দ্বিতীয়বার কার্তিক মাসে (কার্তিকি ছট)। এটি পারিবারিক সুখ এবং সমৃদ্ধির পাশাপাশি মনস্কামনা পুরনের জন্য পালন করা হয়। এই উৎসবে নারী-পুরুষ সমানভাবে অংশগ্রহণ করে।

ছট পূজায় নিয়ম –

ছট পূজায় প্রতিমা পূজার প্রচলন নেই। এটি অস্তগামী এবং উদীয়মান সূর্যের পূজা করে করা হয় । তবে আজকাল পূজা পরিচালনা কমিটিগুলোকে সব ঘাটের কাছে সূর্য ও ঊষার মূর্তি স্থাপন করতে দেখা যায়। পূজার দুই দিন আগে লাউ ভাত এবং একদিন আগে খির ভাত খাওয়ার সাথে ৩৬ ঘন্টার কঠোর উপবাস পালন করা হয়।

পুজোয় সম্পূর্ণ সাত্ত্বিক নৈবেদ্য ইত্যাদি কুলো, ডালা বা পাচিতে দেওয়া হয়। ঐতিহ্যবাহী বিহারী লোকজ খাবার “ঠেকুয়া” সহ বিভিন্ন ফল, মিষ্টি ইত্যাদি প্রস্তুত করা হয় এবং নৈবেদ্য হিসাবে দেওয়া হয়।

পূজা শেষে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে “ঠেকুয়া” প্রসাদ বিতরণ এই পূজার অন্যতম নিয়ম। এই পুজোয় বহু মানুষ পুকুর, ইঁদারার কাছে বা নদীর ঘাটে পুজো দিতে যান। এখন এই পূজা সার্বজনীন রূপ পেয়েছে। এ পূজার গুরুত্ব বুঝতে পেরে পূজায় অংশ নিতে শুরু করেছে বিভিন্ন ভাষা, ধর্মের মানুষ।

এই পুজোয় চার দিনের উপবাসের প্রথম দিনে, ব্রত ধারক ঘর পরিষ্কার করেন, স্নান করেন এবং পবিত্রতায় নিরামিষ খাবার খান (যাকে নাহয়-খায় বলা হয়)।

পরের দিন উপবাস শুরু হয়, সারাদিন উপবাস করার পর, সন্ধ্যার পূজা শেষে ক্ষীরের ভোগ খান ,যা (খরনা নামে পরিচিত)।

তৃতীয় দিন অর্ঘ্য অর্থাৎ নিকটবর্তী নদী বা জলাশয়ের ঘাটে গিয়ে অন্যান্য ভক্তদের সাথে অস্তগামী সূর্যকে দুধ নিবেদন করা হয়।

উপবাসের শেষ দিনে ঘাটে ফিরে শুদ্ধ চিত্তে উদীয়মান সূর্যকে নিবেদন করে উপবাস ভঙ্গ করে বাঁশ নির্মিত পাত্রে সুপ, গুড়, মিষ্টি, দুধ, ঠেকুয়া, চালের ভাত এবং আখ, কলা, মিষ্টি লেবুর মতো ফল খেয়ে পুজোর পর্ব শেষ করা হয়।

সপ্তাহের সেরা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

Topics

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...

বিরল সৌজন্য !বালুরঘাটে তৃণমূলের পার্টি অফিসের চাবি ফেরাল বিজেপি

কীভাবে ফিরল পার্টি অফিসের চাবি নিউজ বাজার২৪ ডেস্ক , বালুরঘাট:...

কুণ্ডলীতে কি মুখ্যমন্ত্রীর যোগ? শুভেন্দু অধিকারী-র গ্রহাবস্থায় বড় ইঙ্গিত ২০২৬-এ

শুভেন্দুর কুণ্ডলীতে কোন গ্রহ প্রভাবশালী নিউজ বাজার ২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img