news bazarer:
হেসদালেন লাইটঃ
রাতের আকাশে মাঝের মধ্যেই দেখা যায় এক অদ্ভুত আলো।নরওয়েতে মধ্য রাত্রে সূর্যোদয়ের ঘটনা আমরা সকলেই জানি। তবে নরওয়ের হেসদালেনে রাতের আকাশে মাঝের মধ্যেই দেখা যায় এক অদ্ভুত আলো। ১৯৩০ সালে প্রথমবার ওই আলো দেখা গিয়েছিল , তার পর থেকে আজও বছরে ১০ থেকে ১৫ বার আকাশের বুক চিড়ে ফুট ওঠে রঙিন আলো। তবে কেন এই আলোর উদ্ভব হয় তার কারণ রহস্যের আড়ালেই রয়ে গিয়েছে। ওই আশ্চর্যজনক আলোর স্থায়িত্ব কয়েক সেকেন্ড থেকে শুরু করে ঘন্টাখানেক পর্যন্ত হয়ে থাকে। আরও আশ্চর্যের বিষয় হল ওই আদ্ভুত আলো যেদিন রাতে দেখা যায়, ওই রাতেই পার্শ্ববর্তী এলাকার জমিতে ক্রপসার্কেলের সৃষ্টি হয়। অর্থাৎ কোনো খেতের ফসল কেটে বা নষ্ট করে সৃষ্টি করা একটি বিশেষ আকৃতি। এই রহস্যময় ঘটনার কারণ হিসাবে ওই অঞ্চলের মানুষরা দাবি করেন আকাশের ওই আলো ভিনগ্রহীদের যানের থেকেই সৃষ্টি হয় এবং ক্রপসার্কেলগুলি এলিয়েনদেরই কীর্তি।

