news bazar24 : সামনেই আলোর উৎসব, দীপাবলিতে মেতে উঠবেন সকলেই। মালদা জেলার পুরাতন মালদা ব্লকের রশিলাদহ মন্ডল পাড়ায় মৃৎশিল্পীরা এখন মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত। মালদা জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলা তো বটেই এখানকার মাটির তৈরি প্রদীপ ভিন্ন রাজ্যও পাড়ি দেয়। রশিলাদহ মন্ডল পাড়ায় প্রদীপ তৈরি হচ্ছে বেশ কয়েকটি পদ্ধতিতে মেশিন ও হাত চরচাকায় তৈরি হচ্ছে মাটির প্রদীপ। সারা বছরই মাটির গ্লাস সহ আরো বেশ কিছু মাটির সামগ্রী বিক্রি হয় তবে কালীপুজোর আগে থেকেই প্রদীপ ঘট এর বিক্রি বেশি।
মৃৎশিল্পী গৌড় চন্দ্র পাল জানান, পূর্বপুরুষ ধরে এই ব্যবসা আমরা করে আসছি। তবে আগামী প্রজন্ম এই ব্যবসা আর করবে না কারণ যে হারে পরিশ্রম তাতে সেভাবে মজুরি পাওয়া যাচ্ছে না পাশাপাশি মাটিও এখন ঠিকভাবে পাওয়া যায় না। যদিও পাওয়া যায় চড়া দামে মাটি কিনতে হয়।
এখন সামনে দীপাবলি কালীপুজো সেক্ষেত্রে অন্যান্য বারের থেকেও এবারে চাহিদা মাটির প্রদীপের। তবে বাজারে যতই ইলেকট্রিকের প্রদীপ টুনি বাল্ব আসুক না কেন মাটির প্রদীপের চাহিদা আগেও যেমন ছিল বর্তমানে তেমন রয়েছে এর প্রভাব পড়েনি।





