রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য শিলিগুড়িতে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রীর

Newsbazar24 Desk:উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার অবসান। শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের সুবিশাল ও পূর্ণাঙ্গ ভবনের উদ্বোধন হল।

এদিন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে উত্তরবঙ্গে এসে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করলেন কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। বাগডোগরা বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন,“পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভালো নয়।সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ রয়েছে।”তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।কেন্দ্রীয় আইনমন্ত্রী জানান,বিচার ব্যবস্থাকে আরও সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।উত্তরবঙ্গের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই এই দাবিতে সরব ছিলেন।সার্কিট বেঞ্চ চালু হলে বিচার পেতে আর কলকাতা যেতে হবে না-এতে সময় ও খরচ দুটোই কমবে বলে জানান তিনি।তবে বিচারব্যবস্থার প্রসঙ্গের পাশাপাশি রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন অর্জুন রাম মেঘওয়াল।তাঁর দাবি,রাজ্যে একের পর এক অপরাধের ঘটনা সামনে আসছে,যা আইনশৃঙ্খলার দুরবস্থার দিকেই ইঙ্গিত করছে।যদিও তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য এড়িয়ে যান।কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে।শাসক-বিরোধী তরজার মাঝেই জলপাইগুড়ি ু বেঞ্চের উদ্বোধন অনুষ্ঠান যে বাড়তি রাজনৈতিক গুরুত্ব ।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img